শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বিশ্ব রেকর্ড গড়া সেই কোলম্যান দুই বছর নিষিদ্ধ

Reporter Name
  • বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৩৪৯ বার পড়া হয়েছে

১০০ মিটারে বিশ্ব চ্যাম্পিয়ন ক্রিস্টিয়ান কোলম্যান নিষিদ্ধ হয়েছেন দুই বছরের জন্য।  ড্রাগ টেস্টে ধরা পড়ায় এই শাস্তি পেতে হচ্ছে যুক্তরাষ্ট্রের এ অ্যাথলেটকে। চলতি বছরের ১৪ মে থেকে তার নিষেধাজ্ঞার সময় ধরা হয়েছে। নিষেধাজ্ঞার কারণে আগামী বছর টোকিও অলিম্পিকে তিনি খেলতে পারবেন না।

৬০ মিটার ইনডোর রেসে বিশ্ব রেকর্ডধারী কোলম্যান শাস্তি কমানোর জন্য বিশ্ব ক্রীড়ার সর্বোচ্চ আদালত কোর্ট অব আর্বিট্রেশনে ৩০ দিনের মধ্যে আপীল করতে পারবেন।

 

কোন অ্যাথলেট এক বছরের মধ্যে পরপর তিনটি পরীক্ষায় অনুপস্থিত থাকলে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়। ২০১৯ সালের ১৬ জানুয়ারি প্রথমবার অনুপস্থিত থাকার পর ২৬ এপ্রিল দ্বিতীয় ও ৯ ডিসেম্বর তৃতীয় দফা পরীক্ষায়ও উপস্থিত হননি কোল্যামন। এ ধরনের আইন ভঙ্গের পেছনে একটি বিষয় নিশ্চিত হয়েছে যে কোলম্যান নিষিদ্ধ দ্রব্য গ্রহণ করেছেন।

২০১৯ সালে দোহায় অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশীপে পুরুষদের ১০০ মিটারে কোলম্যান স্বর্ণ জয় করেছিলেন। সেখানে তিনি ৪০০ মিটার রিলেতেও যুক্তরাষ্ট্র দলের হয়ে স্বর্ণ জয় করেছেন।

দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়ার খবর শুনে সামাজিক যোগাযোগের মাধ্যমে কোলম্যান বলেছেন, তিনি এ ব্যপারে একেবারেই দায়ী নন। আর এটা প্রমানের জন্য ক্যারিয়ারের বাকিটা সময় প্রতিদিনই তিনি ড্রাগ টেস্টে অবতীর্ণ হতে রাজী আছেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us