শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে নেই রোহিত-ইশান্ত

Reporter Name
  • মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৩৭৩ বার পড়া হয়েছে

ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। সফরে চারটি টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে দুই দল। আসন্ন ওই সফরকে সামনে রেখে সোমবার দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

তিন ফরম্যাটের জন্য আলাদা আলাদা তিনটি দল ঘোষণা করেছে ভারত। তিন ফরম্যাটেই দলের অধিনায়ক বিরাট কোহলি। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে কোহলির সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন লোকেশ রাহুল। চলতি আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের নেতৃত্ব দিচ্ছেন তিনি। অস্ট্রেলিয়া সফরে টেস্ট দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন আজিঙ্কা রাহানে।

কিন্ত ঘোষিত এই তিন ফরম্যাটের দলের কোথায়ও জায়গা হয়নি ভারতীয় তারকা ওপেনার রোহিত শর্মা ও তারকা পেসার ইশান্ত শর্মার। চোটের কারণে তাদের দলে রাখা হয়নি। ভারতীয় ক্রিকেট দলের মেডিকেল টিমের পর্যবেক্ষণে রয়েছেন তারা। পুরোপুরি ফিট হলেই তাদের সফরে পাঠানো হতে পারে।

সংযুক্ত আরব আমিরাতে চলমান আইপিএলের ১৩তম আসরের ফাইনাল হবে ১০ নভেম্বর। আইপিএল শেষেই অস্ট্রেলিয়া সফরে যাবে টিম ইন্ডিয়া। সেই সফরের জন্য তিন ফরম্যাটে তিন দল ঘোষণা করেছে বিসিসিআই। ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে গোলাপি বলের খেলা শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us