শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

দেশের মানুষ চায় জাতীয় পার্টি ক্ষমতায় আসুক: জিএম কাদের

Reporter Name
  • সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৩৬৫ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগ-বিএনপি নয়; বরং জাতীয় পার্টির প্রতি মানুষের আস্থা বাড়ছে। দল শক্তিশালী করতে পারলে আমরা আবারও নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে পারব। বর্তমান দেশে সে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, দেশের মানুষ চায় জাতীয় পার্টি ক্ষমতায় আসুক।

রোববার রংপুর সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

 

জিএম কাদের বলেন, কোনো দলাদলি করে প্রতিপক্ষকে সুযোগ করে দেয়া যাবে না। দলের ভেতর নানা মত থাকতে পারে; তা দলের ভেতর ঘরে বসেই ঠিক করতে হবে। এ নিয়ে বাইরে রাজনীতি করা যাবে না।

তিনি বলেন, দলে কোনো গ্রুপিং কোন্দল চলবে না। আমি এসব করতে দেব না। যেসব জায়গায় এ ধরনের সমস্যা আছে আমি সমাধান করার উদ্যোগ নিয়েছি।

এর আগে তিনি দুপুরে রংপুর নগরীর মুন্সিপাড়া কবরস্থানে তার বাবা মরহুম মকবুল হোসেন অ্যাডভোকেট ও মা মজিদা খাতুনের কবর জিয়ারত করেন।

এ সময় তিনি বলেন, তার বাবা-মার কবরের পাশেই যেন তার মৃত্যুর পর কবর দেয়া হয়। এ নিয়ে যেন কোনো বিতর্ক সৃষ্টি না হয়। সেজন্য তিনি সেখানে তার জন্য একটি কবর পাকা সীমানা দিয়ে সংরক্ষণের জন্য সিটি মেয়রকে অনুরোধ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও পার্টির যুগ্ম মহাসচিব রাহগীর আল মাহি সাদ এরশাদ, পার্টির প্রেসিডিয়াম সদস্য রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর সাধারণ সম্পাদক ও পার্টির ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আজমল হোসেন লেবু, সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us