শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ধোনিদের অষ্টম হার

Reporter Name
  • শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৩৩৫ বার পড়া হয়েছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অষ্টম হারের মুখোমুখি হলো মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস। গতকাল সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে তাদের লজ্জার মুখে ফেলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ধোনিরা হেরেছে ১০ উইকেটের বড় ব্যবধানে। চলতি আসরে এটা চেন্নাইয়ের অষ্টম হার।

 

প্রথমে ব্যাট করতে নেমে ক্রমাগত উইকেট পতনের মুখে ১০০’র নিচেই আটকে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয় চেন্নাইয়ের। শেষ অবধি স্যাম কুরানের ৫২ রানের ইনিংসের সুবাদে ৯ উইকেট হারিয়ে ১১৪ রান করে দলটি।

চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট পান ট্রেন্ট বোল্ট। অন্যদিকে জাসপ্রিত বুমরাহ ও রাহুল চাহার দুইটি করে উইকেট নেন। জবাব দিতে নেমে ৭.৪ ওভার বাকি থাকতে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছায় মুম্বাই। ইশান কিষান ৬৮ ও কুইন্টন ডি কক ৪৬ রান করে অপরাজিত ছিলেন। ১০টি ম্যাচ খেলা মুম্বাইয়ের এটা সপ্তম জয়।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us