শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

হতাশ ওয়ার্নারের এ কেমন ইচ্ছা!

Reporter Name
  • সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৩৬১ বার পড়া হয়েছে

নিচের দিকের ব্যাটিংয়ে আরও স্থিতিশীলতা আনতে ওপেনিং পজিশন ছেড়ে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার নিজেকে নামিয়ে নিয়েছেন চার নাম্বার পজিশনে। খেলেছিলেনও দুর্দান্ত। কিন্তু জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি দলকে। ১ রানের জন্য টাই হয় ম্যাচটি। পরে সুপার ওভারে হার দেখে ওয়ার্নারের দল। ম্যাচশেষে হতাশ ওয়ার্নার নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জানান, নিজের জিহবা কামড়াতে ইচ্ছে করছে তার।

আবুধাবীতে রোববার কলকাতা নাইট রাইডার্সের দেওয়া ১৬৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৬৩ রানে থামে সানরাইজার্স ইনিংস। ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য সানরাইজার্সের দরকার ছিল ১৮ রান। ব্যাটিংয়ে থাকা ওয়ার্নার কলকাতার পেসার রাসেলকে টানা তিন চার হাঁকিয়ে ম্যাচ অনেকটাই নিজেদের দিকে টেনে আনেন। কিন্তু শেষ পর্যন্ত ১ রানের কারণে ম্যাচ টাই হয়।

সুপার ওভারে কলকাতার লোকি ফার্গুসনের তাণ্ডবে মাত্র ২ রান তুলতে পারে সানরাইজার্স। ফার্গুসন প্রথম বলেই বোল্ড করে ফেরান ওয়ার্নারকে। এরপর ২ রান তুলতেই আবার ফেরান আবদুস সামাদকে। ফলে ৩ রানের লক্ষ্য দাঁড়ায় কলকাতার সামনে। যা সহজেই পাড়ি দেয় মরগান শিবির।

এভাবে ম্যাচ হেরে যাওয়ার পর ওয়ার্নারের কাছে তার অনুভূতি জানতে চাইলে এই অজি ক্রিকেটার বলেন, ‘আমি জানি না আসলে কি বলতে হবে এখন। আমি সম্ভবত নিজের জিহ্বায় কামড় দিয়ে বসতে পারি। আমাদের অবশ্যই কিছু দুর্বলতা রয়েছে, নিশ্চিত। মাঝের ওভারগুলোতে কাঙ্খিত রান আসেনি। যা শেষ ওভার পর্যন্ত ভুগিয়েছে আমাদের। শেষ তিন ওভারে আমরা ম্যাচ খুব ক্লোজ করে এনেছি; কিন্তু ফিনিশিংটা ঠিকমত দিতে পারিনি। আমি সত্যিই খুব হতাশ।’

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us