শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

আইপিএল থেকে সরে দাঁড়ানোর কারণ জানালেন পিটারসেন

Reporter Name
  • রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৩৬১ বার পড়া হয়েছে

আইপিএলের ১৩তম আসরের শুরু থেকেই ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন সাবেক ইংলিশ তারকা কেভিন পিটারসেন।

আরব আমিরাতে লিগের সম্প্রচারকারী চ্যানেল ব্রডকাস্টারদের ধারাভাষ্যকার প্যানেলে নিয়মিতই কাজ করছিলেন তিনি।

 

কিন্তু আসরের দ্বিতীয় পর্বের শুরুতেই হঠাৎকরে নিজেকে সরিয়ে নিয়েছেন পিটারসেন।

গত ১৫ অক্টোবর টুর্নামেন্টের ১৩তম আসরের ৩১তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কিংস ইলেভেন পাঞ্জাব।

সেই ম্যাচ শেষ হওয়ার পরই পিটারসেন এবারের আসরে আর ধারাভাষ্য না দেয়ার সিদ্ধান্ত ঘোষণা দেন।

এতে বিস্মিত হয়েছেন অনেকেই।

হঠাৎ কী কারণে পিটারসেন এমন সিদ্ধান্ত নিলেন সে কথা জানতে কৌতূহলী হন তার ভক্ত-অনুরাগীরা।

পর দিনই টুইটারে এমন সিদ্ধান্ত নেয়ার পেছনের কারণ জানিয়েছেন পিটারসেন।

তিনি জানান, পরিবারকে সময় দিতেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

পিটারসেন টুইটে লেখেন– ‘পরিবার ও সন্তানদের সময় দিতেই আইপিএলের মাঝপথ থেকে সরে দাঁড়ালাম। ঘরে ফিরে যেতে চাই। বছরটি খুবই কঠিন সময় যাচ্ছে। এখন সন্তানদের স্কুল বন্ধ রয়েছে। আমি তাদের সঙ্গে প্রতিদিন সময় কাটাতে চাই।’

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us