শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বঙ্গবন্ধু ফেডারেশন কাপ বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নৌবাহিনী

Reporter Name
  • শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৩৬১ বার পড়া হয়েছে

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় ‘বঙ্গবন্ধু ফেডারেশন কাপ বাস্কেটবল টুর্নামেন্ট- ২০২০’ প্রতিযোগিতা বিমানবাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নৌবাহিনী। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার ধানমন্ডি ইনডোর ফ্লোর বাস্কেটবল জিমন্যাশিয়ামে মাঠে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

 

প্রতিযোগিতার সমাপনী দিনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় তিনি অংশগ্রহণকারী খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে পরিচিত হন এবং তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে এমন সুন্দর আয়োজন করায় প্রতিমন্ত্রী আয়োজকবৃন্দের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

গত ১০ অক্টোবর থেকে শুরু হওয়া ছয় দিনব্যাপী এই প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনীসহ মোট আটটি দল অংশগ্রহণ করে। বাংলাদেশ নৌবাহিনী গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে উত্তীর্ণ হয়। প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনীর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নৌবাহিনী ৯০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ বিমান বাহিনী ৪৩ পয়েন্ট পেয়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us