শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

২ টেস্ট ৩ টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান

Reporter Name
  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৩৭৬ বার পড়া হয়েছে

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ফিউচার ট্যুর প্লান অনুসারে আগামী বছরের ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। ঢাকা সফরে বাবর আজমরা টাইগারদের সঙ্গে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে।

সবশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান ক্রিকেট দল। সেই সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয় আজহার আলীর নেতৃত্বাধীন দলটি।

তবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ড্র করলেও দ্বিতীয় খেলায় আজহার আলীর ডাবল সেঞ্চুরিতে ৩২৮ রানের বড় ব্যবধানে জয় পায় মিসবাহ-উল-হকের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল।

চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট ম্যাচ খেলে আসে বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সেই টেস্টে ইনিংস ও ৪৪ রানের ব্যবধানে হেরে যায় মুমিনুল হকের নেতৃত্বাধীন দলটি।

এরপর দেশে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে ইনিংস ও ১০৬ রানে জয় পায় বাংলাদেশ। চলতি বছরই টাইগারদের সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল কিন্তু করোনার কারণে সব ভেস্তে যায়।

সবশেষ শ্রীলংকা সফর হওয়ার কথা থাকলেও লংকান বোর্ডের কঠিন শর্তের কারণে সফর স্থগিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বছর টাইগারদের আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই।

মহামারী করোনাভাইরাসের কারণে এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল) হচ্ছে না। তবে ক্রিকেটারদের খেলায় রাখতে তিন দলের প্রেসিডেন্টস কাপ আয়োজন করছে বিসিবি। এরপর একটি কর্পোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করবে দেশের ক্রিকেট বোর্ড।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us