শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

স্বামীর রেকর্ডে সানিয়া মির্জার আবেগঘন টুইট

Reporter Name
  • মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৩৬১ বার পড়া হয়েছে

বর্ষীয়ান শোয়েব মালিকের এখনও ক্রিকেট খেলা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। সেই ‘বুড়ো’ মালিকই সমালোচকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে তিনি এখনও ফুরিয়ে যাননি। পাকিস্তানের ন্যাশনাল কাপ টি-টোয়েন্টিতে আরও একটি চোখ ধাঁধানো পারফরম্যান্স তারই প্রমাণ।

 

এর মধ্য দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ একটি রেকর্ড গড়লেন শোয়েব মালিক। প্রথম এশিয়ান ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের গণ্ডি পার হলেন এ পাকিস্তানি। বিশ্ব ক্রিকেটে গেইল ও পোলার্ডের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে এ কীর্তি গড়লেন শোয়েব।

ন্যাশনাল কাপ টি-টোয়েন্টিতে খাইবারপাখতুন দলের হয়ে টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে অর্ধশত রান করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। বেলুচিস্তানের বিপক্ষে ৪৪ বলে ৭৪ রানের ইনিংস খেলে তিনি এ রকর্ড স্পর্শ করেন।

দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে ৩৯৫টি টি-টোয়ন্টি ম্যাচ খেলে ১০ হাজারি ক্লাবে ঢুকে পড়েন শোয়েব মালিক। এর আগে এ ফরম্যাটে ১০ হাজার রান করেন ক্যারিবীয় তারকা ক্রিস গেইল ও কাইরন পোলার্ড।

স্বামীর কীর্তিতে টুইটারে শোয়েবের স্ত্রী সানিয়া মির্জা লেখেন, ‘দীর্ঘস্থায়িত্ব, ধৈর্য, ত্যাগ, শ্রম ও বিশ্বাসের প্রতীক হলেন শোয়েব মালিক।’

আর শোয়েব মালিক লিখেছেন, ‘পাকিস্তানের মানুষকে ধন্যবাদ জানাতে চাই। তবে আক্ষেপ আজ বাবা জীবিত নেই, পারেননি আমার এই রেকর্ড দেখে যেতে।’

শোয়েব মালিককে শুভেচ্ছা জানিয়েছে আইসিসি। ভারতের সুরেশ রায়না ও রবিচন্দ্রন অশ্বিন মাইফলকে পোঁছানোর জন্য অভিনন্দন জানিয়েছেন।

টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেট থেকে বিদায় নিলেও এখনও টি-টোয়েন্টি খেলে যাচ্ছেন শোয়েব। ২৮৭ আন্তর্জাতিকওয়ানডে খেলে করেছেন ৭ হাজার ৪৩৫ রান। উইকেট নিয়েছেন ১৫৮টি। টেস্ট ক্রিকেটে ৩৫ ম্যাচ খেলে ১ হাজার ৮৯৮ রান করেছেন, উইকেট নিয়েছেন ৩২টি। আর টি-টোয়েন্টিতে ১১৬ ম্যাচ খেলে ২ হাজার ৩৩৫ রান করেছেন। উইকেট নিয়েছেন ২৮টি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us