শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

আইপিএলে অবাক কাণ্ড, এক বলে দুই রিভিউ

Reporter Name
  • শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৩৭৪ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার রাতে আইপিএলে হয়ে গেল সানরাইজার্স হায়দরাবাদ বনাম কিংস ইলাভেন পাঞ্জাবের ম্যাচ। সে ম্যাচে ৬৯ রানের বড় ব্যবধানে হারে পাঞ্জাব।

 

ম্যাচটিতে ঘটেছে মজার এক কাণ্ড। যা এর আগে ক্রিকেটে কখনও দেখা যায়নি বলে দাবি অনেকের।

এক ডেলিভারিতে ২টি রিভিউ নেয়ার ঘটনা ঘটেছে সেই ম্যাচে।

পাঞ্জাবের ইনিংসের ১৪তম ওভারে হায়দরাবাদের খলিল আহমেদের ওভারে ঘটেছে এমন ঘটনা।

স্ট্রাইকে ছিলেন আফগান স্পিনার মুজিব উর রহমান। ওভারের পঞ্চম বলে খলিলের ফুল লেন্থের ডেলিভারি ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষক জনি বেয়ারস্টোর ক্যাচে পরিণত হন মুজিব।

খলিল ও বেয়ারস্টো আবেদন করলে তাতে সাড়া দেননি আম্পায়ার অনিল। খলিল ও বেয়ারস্টো রিভিউ না নিলে থার্ড আম্পায়ারের কাছে রিভিউ করেন আম্পায়ার অনিল নিজেই।

নটআউট দিয়ে রিভিউ ডাকেন আম্পায়ার অনিল। রিপ্লে দেখে থার্ড আম্পায়ার যশন্ত ভার্দে নিশ্চিত হন, বলটি ব্যাটে লেগে সরাসরি বেয়ারস্টোর গ্লাভসে গিয়েছে। স্কোরবোর্ডে আউটের সিদ্ধান্ত জানান থার্ড আম্পায়ার।

এ সময় রিভিউ করেন ব্যাটসম্যান মুজিব। তার মতে, বল হয়ত ব্যাট স্পর্শ করেনি।

ফের রিপ্লে দেখতে মনযোগী হন থার্ড আম্পায়ার যশন্ত ভার্দে। এবার তিনি আল্ট্রাএজের মাধ্যমে ব্যাটে লাগার বিষয়টি নিশ্চিত করতে রিপ্লে দেখেন।

মুজিবের ব্যাটে বল স্পর্শ করেছে কিনা তা নিয়ে খানিক বিভ্রান্তি তৈরি হলেও আউটের সিদ্ধান্তে অটল থাকেন আম্পায়ার।

আউট হয়ে সাজঘরে ফেরার আগে এক ডেলিভারিতে ২ রিভিউয়ের ইতিহাস তৈরি করে দিয়ে যান মুজিব।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us