শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

হ্যারি তাঁর ভাই ও বাবার সঙ্গে কথা বলেছেন

Reporter Name
  • বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৩১৫ বার পড়া হয়েছে
নিউজ ডেস্কঃ  বাবা ও ভাইয়ের সঙ্গে কথা বলেছেন প্রিন্স হ্যারি। এর আগে ৭ মার্চ কয়েক শ বছরের পুরোনো ব্রিটিশ রাজপরিবার সম্পর্কে বিস্ফোরক এক সাক্ষাৎকারে অনেক অজানা ও অপ্রিয় কথা শোনান হ্যারি–মেগান দম্পতি।

রাজপরিবারের বর্ণবাদী ও কর্তৃত্বপরায়ণ আচরণ নিয়ে অভিযোগ তোলেন প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল। হ্যারি অভিযোগ করেন, বাবা প্রিন্স চার্লস তাঁর আর্থিক খরচ কমিয়ে দেন এবং যোগাযোগ বন্ধ করে দেন। ভাই প্রিন্স উইলিয়ামের সঙ্গেও তাঁর সম্পর্ক খারাপ হয়ে যায়।

হ্যারি ও মেগান রাজকীয় দায়িত্ব ছেড়ে এখন ক্যালিফোর্নিয়ায় আলাদা বসবাস শুরু করেছেন। যুক্তরাষ্ট্রে সিবিএস টিভিতে হ্যারি-মেগানের সাক্ষাৎকারটি প্রচারিত হয়। ‘অপরাহ্ উইথ মেগান অ্যান্ড হ্যারি: এ সিবিএস প্রাইমটাইম স্পেশাল’ শিরোনামের বিশেষ টেলিভিশন শোতে মেগান অভিযোগ করেন, তাঁর অনাগত সন্তানকে নিয়ে বর্ণবাদী কথা বলেন রাজপরিবারের একজন সদস্য।

হ্যারি-মেগান দম্পতির বন্ধু ও মার্কিন এক টেলিভিশন উপস্থাপক গেইলন কিং বলেন, ‘তাঁদের অনুভূতি জানতে ফোন কল করেছিলাম। জেনেছি যে ওই সাক্ষাৎকারের পর হ্যারি তাঁর ভাই ও বাবার সঙ্গে কথা বলেছেন।’

কিং আরও বলেন, ‘বাবা ও ভাইয়ের সঙ্গে কথার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ছিল না। তবে তারা আলোচনা শুরু করতে পেরে খুশি। তবে ওই সাক্ষাৎকার প্রচারের পর রাজপরিবারের বর্ণবাদের বিষয়টি যেভাবে সংবাদের অ্যাজেন্ডা হয়েছে, তা নিয়ে তাঁরা হতাশ।

ওই সাক্ষাৎকার প্রকাশের পর রানি দ্বিতীয় এলিজাবেথের পক্ষ থেকে এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানায়, গত কয়েক বছর হ্যারি ও মেগানের জন্য কতটা সমস্যাপূর্ণ ছিল, তা পুরোটা জানতে পেরে পুরো পরিবার দুঃখ পেয়েছে।

বাকিংহাম প্যালেসের বিবৃতিতে বলা হয়, যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, বিশেষ করে বর্ণবাদের বিষয়টি উদ্বেগজনক। এগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। পারিবারিকভাবেই বিষয়গুলো সুরাহা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us