শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বেলারুশের সঙ্গে বিমান যোগাযোগে নিষেধাজ্ঞা দিল ইইউ

Reporter Name
  • মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৩৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ  ফাইটার জেট দিয়ে বেলারুশে বিমান নামিয়ে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছিল বেলারুশের সেনা। তার বিরুদ্ধে ব্যবস্থা নিল ইইউ। সোমবার ব্রাসেলসে জরুরি বৈঠকে বসেন ইউরোপীয় ইউনিয়নের নেতা এবং কর্মকর্তারা। বেলারুশের বিরুদ্ধে সেখানে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়। দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞার সিদ্ধান্তও ঘোষিত হয়েছে।

বলা হয়েছে, বেলারুশের কোনো বিমান ইউরোপীয় ইউনিয়নের এয়ারস্পেস বা আকাশপথ ব্যবহার করতে পারবে না। ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশে বেলারুশের বিমান নামতেও পারবে না। পাশাপাশি ইউরোপের বিভিন্ন বিমান সংস্থাও আপাতত বেলারুশে কোনো বিমান চালাবে না বলে সিদ্ধান্ত হয়েছে।

রবিবার একটি প্যাসেঞ্জার বিমানকে বেলারুশের আকাশে নিয়ে যেতে বাধ্য করে সে দেশের সেনা। রীতিমতো ফাইটার জেট দিয়ে বিমানটিকে বেলারুশের বিমানবন্দরে নামানো হয়। রানওয়েতে নামার সঙ্গে সঙ্গে বিমানে উঠে পড়ে বেলারুশের সেনা জওয়ানরা। বলা হয়, বোমাতঙ্কের জন্য বিমানটিকে নামানো হয়েছে। কিন্তু রানওয়েতে বিমানটিকে নামিয়ে প্লেনের ভেতর থেকে বেলারুশের এক সাংবাদিক এবং ব্লগার রামান প্রাটাসেভিচকে গ্রেপ্তার করা হয়। তার বান্ধবীকেও ধরে নিয়ে যাওয়া হয়। বিমান থেকে নামার সময় সহযাত্রীদের রামান বলেছিলেন, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।

এ ঘটনার পরই তীব্র নিন্দার মুখে পড়ে বেলারুশের সরকার। কীভাবে একটি প্যাসেঞ্জার বিমানকে এভাবে নামানো হলো, তা নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয়ে যায়। তারই জেরে সোমবার ব্রাসেলসে বিশএষ বৈঠকে বসেন ইইউ নেতারা। সেখানে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে বেলারুশ প্রশাসন জানিয়েছে, সরকারবিরোধী কোনো প্রতিবাদের লাইভ দেখানো যাবে না। দেশের সংবাদসংস্থাগুলোকে নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে। যার প্রতিবাদ শুরু হয়েছে দেশের ভিতরেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us