শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

সুইডেনের প্রধানমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

Reporter Name
  • শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ২৫৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ

সুইডেনে মহামারির চতুর্থ ঢেউ শুরু হয়েছে। এর মধ্যে দেশটির প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত হলেন।

মুখপাত্র বলেন, অ্যান্ডারসন স্বাস্থ্যবিধি মেনে চলছেন। তিনি বাড়িতে থেকে তাঁর দায়িত্বপালন করবেন। প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা বর্তমানে ভালো আছে।
অ্যান্ডারসন সোশ্যাল ডেমোক্র্যাট দলের একজন নেতা। তাঁর বয়স ৫৪ বছর। গত বুধবার তিনি পার্লামেন্টে একটি বিতর্কে অংশ নিয়েছিলেন। তাঁর আগে সেন্টার পার্টির নেতা অ্যানি লুফ এবং গ্রিন পার্টির নেতা পার বোলান্দ করোনায় সংক্রমিত হয়েছেন।

জানুয়ারির প্রথমদিকে সুইডেনের রাজা, রানি ও ক্রাউন প্রিন্স করোনায় সংক্রমিত হন।
সুইডেনের জনসংখ্যা এক কোটি চার লাখের মতো। করোনার অতিসংক্রামক ধরন অমিক্রনের প্রকোপে চলতি মাসে দেশটিতে এক দিনে করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার ২৫ হাজার ৫৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, জানুয়ারির শেষে দৈনিক শনাক্ত ৭০ হাজারে ছুঁতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us