শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

গাজায় স্কুলে বিমান হামলায় ৫০ জন নিহত

Reporter Name
  • শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অবরুদ্ধ গাজা উপত্যকায় আল-বুরাক স্কুলে চালানো ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন।

শুক্রবার ( ১০ নভেম্বর ) এ হামলা হয়। আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

গাজার বৃহৎ চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতালের পরিচালক জানিয়েছেন, হামলার পর হাসপাতালে এসব মরদেহ নিয়ে আসা হয়।

তিনি বলেছেন, ‘গাজার আল-নাসর এলাকার আল-বুরাক স্কুল থেকে ৫০ জন শহীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্কুলটিতে আজ সকালে ক্ষেপণাস্ত্র ও কামান হামলা চালানো হয়।’

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওইদিন থেকেই গাজায় নির্বিচারে বিমান হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী।

এসব হামলায় এখন পর্যন্ত ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে, এক মাসেরও বেশি সময় ধরে চলা বিমান হামলায় সবমিলিয়ে ১১ হাজার ৭৮ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে শিশু হলো ৪ হাজর ৫০৬ জন। এছাড়া ইসরায়েলিদের হামলায় আহত হয়েছেন আরও ২৭ হাজার ৪৯০ জন।

৭ অক্টেবর বিমান হামলা শুরুর পর ২৮ অক্টোবর থেকে গাজা উপত্যকায় স্থল হামলা শুরু করে ইসরায়েলি সেনারা। তারা এখন গাজা সিটির ভেতর অবস্থান করছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দখলদার ইসরায়েলি সেনারা শুক্রবার গাজার আল-শিফাসহ তিনটি হাসপাতালকে ঘিরে ধরেছে এবং হাসপাতালগুলোর আশপাশে হামলা চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us