শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ভেলী সিলেট টি২০ ব্লাস্ট ২০২১ সিলেট সিটি করপোরেশন ওয়ারিওরস’র লোগো উম্মোচন

Reporter Name
  • মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৮৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ আইকন খেলোয়াড় জাকির হাসান, জাতীয় ক্রিকেটের তারকা সোহরাওয়ার্দি শুভ, নাঈম ইসলামদের নিয়ে টিম সিলেট সিটি করপোরেশন ওয়ারিওরস কাল ইভেলী সিলেট টি২০ ব্লাস্ট টুর্নামেন্টে মাঠে নামবে । টুর্নামেন্টের ফেভারিট তকমার এই দলটি মাঠের ক্রিকেটেও দারুণ কিছু করবে প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের।

 

সোমবার (১৫ জানুয়ারি ২০২১) সকালে সিলেট ক্রিকেট স্টেডিয়ামের আউটার স্টেডিয়ামে অনুশীলনের পর দলের লোগা উম্মোচন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

 

এসময় সিলেট সিটি করপোরেশন ওয়ারিওরস’র আইকন খেলোয়াড় জাকির হোসেনের হাতে লোগো সম্বলিত জার্সি তুলে দেন মেয়র আরিফুল হক চৌধুরী। পরে জাকির হোসনেকে অধিনায়কের ক্যাপ পরিয়ে দেন তিনি।

 

এসময় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, জাতীয় ক্রিকেটারদের সাথে সিলেটের স্থানীয় ক্রিকেটারদের খেলার এই সুযোগটি দেশের ক্রিকেটকে সমৃদ্ধ করবে। করোনাকালিন সময়ে খেলোয়াড়রা দীর্ঘদিন মাঠে খেলা থেকে বঞ্চিত ছিলেন। সিলেটে হয়নি নিয়মিত ক্রিকেট লীগ। ফলে পেশাদার খেলোয়াড়দের নানামুখি সংকটে পড়তে হয়েছে।

 

ইভেলী সিলেট টি২০ ব্লাস্ট টুর্নামেন্ট সংকট থেকে উত্তোরণের জন্য বিশেষ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

 

ইভেলী সিলেট টি২০ ব্লাস্ট ২০২১ টুর্নামেন্টে সিলেট সিটি করপোরেশন ওয়ারিওরস’র দলের অন্যান্য খেলোয়াড়রা হলেন, সায়েম আলম রিজভী, আজাদ খান, জয়নুল, এজাজ, শাহানুর, ইরফান, নাজমুল, সাকিব, জালাল উদ্দিন, সুহাদুল, শাহরিয়ার ও সুজন।

 

সিলেট সিটি করপোরেশন ওয়ারিওরস’র দলের কোচের রেজাউল হক নাঈম, সহকারি কোচ মো. আল ওয়াদুদ সুইট এবং ম্যানেজারের দায়িত্ব পালন করছেন রুবেল আহমদ নান্নু।

 

দলের লোগো উম্মোচন আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন সিসিকের কাউন্সিলর রেজাউল হাসান লোদী, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী।

 

এদিকে বিকেলে নগর ভবনে দলের খেলোয়াড়দের মধ্যে জার্সি সহ অন্যান্য সরঞ্জাম বিতরণ করা হয়। এতে উপস্ষিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর রেজাউল হাসান লোদী, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, রকিবুল ইসলাম ঝলক, কাউন্সিলর ইলিয়াসুর রহমান, কাউন্সিলর মো. ছয়ফুল আমীন, কাউন্সিলর তারেক উদ্দিন তাজ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us