শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

হবিগঞ্জে নৌকার সমর্থনে তাঁতী লীগের সভা

Reporter Name
  • বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩০৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমকে নৌকা প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে জরুরী সভা করেছে জেলা ও পৌর তাঁতী লীগ। গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। জেলা তাঁতী লীগের সভাপতি মোঃ মুদ্দত আলী সভাপতিত্ব করেন এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন।

প্রধান অতিথি’র বক্তৃতায় এমপি আবু জাহির নৌকার বিজয় নিশ্চিতের লক্ষ্যে তাঁতী লীগের সর্বস্তরের নেতাকর্মীকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন। সভায় উপস্থিত তাঁতী লীগ নেতৃবৃন্দ আতাউর রহমান সেলিমের বিজয় নিশ্চিতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনার প্রত্যয় ব্যক্ত করেন। পরে তারা নৌকা প্রতীকের পক্ষে শহরে এক প্রচার মিছিল বের করেছেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। জরুরী সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জেলা তাঁতী লীগের সহ সভাপতি ক্বারী লুৎফুর রহমান হেলালী। সভায় জেলা ও হবিগঞ্জ পৌর তাঁতী লীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us