শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

শিল্পী রতন মজুমদার পেলেন আজীবন সম্মাননা

Reporter Name
  • রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৩৬ বার পড়া হয়েছে

কিবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিও কলাকেন্দ্রের আয়োজনে শুরু হয়েছে ‘ছাপচিত্র সম্মাননা প্রদর্শনী ২০২১’ শীর্ষক প্রদর্শনী। এ উপলক্ষে ৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় সীমিত আকারে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কিবরিয়া আজীবন সম্মাননা ২০২১ প্রদান ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। তবে চলমান মহামারীর কারণে এ বছর কিবরিয়া ছাপচিত্র মেলার আয়োজন করা সম্ভব হয়নি।

এ বছর ‘কিবরিয়া আজীবন সম্মাননা ২০২১’ পেয়েছেন শিল্পী রতন মজুমদার। বিভিন্ন সময় এ সম্মাননাপ্রাপ্ত বাকি শিল্পীরা হলেন (২০১৪-২০২১)—শিল্পী রফিকুন নবী, মনিরুল ইসলাম, মাহমুদুল হক, সৈয়দ আবুল বারক্ আলভী, কালিদাস কর্মকার, সহিদ কবির, আলমগীর হক ও রতন মজুমদার। প্রদর্শনীতে তাদের শিল্পকর্ম স্থান পেয়েছে। সেই সঙ্গে কিবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিওর ‘আর্টিস্ট ইন রেসিডেন্স’ কর্মসূচির আওতায় চারজন নবীন শিল্পীর শিল্পকর্মও প্রদর্শিত হচ্ছে। এ চার তরুণ শিল্পী হলেন রফিকুল ইসলাম, সুস্মিতা বড়ুয়া, নাসরীন জাহান অনিকা, ফাহিরয়া রহমান।প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য শিল্পী রফিকুন নবী, বিশেষ অতিথি ছিলেন তরুণ শিল্পোদ্যোক্তা তানিম উদ দৌল্লা। প্রদর্শনীটি ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us