শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

হতে পারে বিপদ অতিরিক্ত ভিটামিন-সি গ্রহণে

Reporter Name
  • শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৩৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃমহামারি প্রকোপ যখন শুরু হলো তখন থেকে গুঞ্জন উঠেছিল বেশি বেশি করে ভিটামিন-সি খেতে। বলা হচ্ছিলো একমাত্র ভিটামিন-সি পারবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে করোনা থেকে সুস্থ রাখতে। তখন যেনো করোনা থেকে বাঁচতে সকাল থেকে রাত পর্যন্ত একমাত্র ভরসা ছিলো ভিটামিন-সি।

নিঃসন্দেহে ভিটামিন-সি ইমিউনিটি, শরীর থেকে বিষ নিঃসরণ, শরীরকে শক্তিশালী করে তুলতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে বলে মন্তব্য করা যেতে পারে। তবে অতিরিক্ত পরিমাণে ভিটামিন-সি খেলে শরীরের উপকারের থেকে ক্ষতি হবারই সম্ভাবনা বেশি তৈরি হয়।

কারণ মানব শরীর নির্দিষ্ট পরিমাণে ভিটামিন-সি নিতে সক্ষম। শুধু ভিটামিন-সির ক্ষেত্রেই নয় সকল ভিটামিনের ক্ষেত্রেই একই। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে গড়ে ৬৫ থেকে ৯০ মিলিগ্রাম ভিটামিন-সি শরীরে যাওয়া প্রয়োজন। সবচেয়ে বেশি ভিটামিন গ্রহণের মাত্রা হতে পারে দিনে ২০০০ মিলিগ্রামের মতো।

অতিরিক্ত ভিটামিন-সি গ্রহণে হতে পারে বিপদ

মানুষের দেহের রোগ প্রতিরোধে ভিটামিন-সি গ্রহণে যেমন সমস্যা সমাধান হয়, ঠিক তেমনই অতিরিক্ত গ্রহণে হতে পারে বিপদ। ছবি:সংগৃহীত

যদি অতিরিক্ত মাত্রায় গ্রহণ করা হয় তাহলে শরীরের জন্য তৈরি করতে পারে নানা বড় ধরণের বিপদ। তন্মধ্যে অন্যতম কিছু জটিল সমস্যা হতে পারে,

– পাকস্থলীর নানা সমস্যা তৈরি করে।

– ডায়রিয়া হয়।

– কিডনিতে পাথর হওয়ার প্রবণতা তৈরি করে।

তাই ভিটামিন- সি গ্রহণের ক্ষেত্রে শরীরের জন্য কতটুকু প্রয়োজন তা অবশ্যই চিকিৎসকের থেকে জেনে নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us