শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

কাকন নাগ ও নাজনীন সুলতানা দেশের গর্ব ‘বঙ্গভ্যাক্স’ আবিষ্কারক

Reporter Name
  • শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ করোনা প্রতিরোধে বাংলাদেশ ভ্যাকসিন আবিষ্কার করেছে। এটি বিশ্বের অন্যান্য দেশের তৈরি ভ্যাকসিনের চেয়ে নিরাপদ ও সিঙ্গেল ডোজের। গ্লোব বায়োটেকের আবিষ্কৃত করোনাভাইরাস প্রতিরোধী এই ভ্যাকসিনটির নাম দিয়েছে ‘বঙ্গভ্যাক্স’। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে এটি আবিষ্কার করলেও আমলাতান্ত্রিক জটিলতায় প্রায় তিন সপ্তাহ ধরে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে (বিএমআরসি) আটকে আছে বলে অভিযোগ উঠেছে। এদিকে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে যারা সমালোচনা করেছিলেন মানুষের উৎসাহ দেখে তাদের দিকে তাকিয়ে ভ্যাকসিনটা ভেংচি কেটেছে।

সচিবালয়ে বৃহস্পতিবার তথ্যমন্ত্রী বাংলাদেশের প্রথম করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারক দেশি সংস্থা গ্লোব বায়োটেক লিমিটেড দলের প্রধান এ দুই বিজ্ঞানীর সঙ্গে শুভেচ্ছা বৈঠকে তাঁদের অভিনন্দন জানান।

এ ভ্যাকসিন সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গভ্যাক্সের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি সিঙ্গেল বা একক ডোজ টিকা। বিশ্বের অনেক টিকাই একাধিক ডোজের। কিন্তু এটি একক ডোজের হওয়ায় একবার নিলেই যথেষ্ট। এটি এখন ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের ইথিকস কমিটির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সমস্ত পরীক্ষা-অনুমোদন সম্পন্ন করে অতি দ্রুত এ ভ্যাকসিন জনগণের জন্য প্রয়োগের দিকে এগিয়ে যেতে পারব বলে আমার দৃঢ় বিশ্বাস।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us