শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

এক ম্যাচ নিষিদ্ধ অস্ট্রেলিয়ান লেগস্পিনার

Reporter Name
  • বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৩৫০ বার পড়া হয়েছে

মাঠে স্লেজিং আর অশ্লীল বাক্য ব্যবহারের দুর্নাম রয়েছে অস্ট্রেলিয়ার লেগস্পিনার অ্যাডাম জাম্পার।

নিজের এই বাজে অভ্যাস চলমান বিগ ব্যাশ লিগেও চরিতার্থ করলেন।  যে কারণে শাস্তি পেতে হচ্ছে তাকে।

 

গত মঙ্গলবার সিডনি থান্ডার্সের বিপক্ষে মেলবোর্ন স্টারসের হারের দিনে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে অশ্লীল শব্দে আক্রমণ করেন জাম্পা।

এমন কাণ্ডে ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণবিধির লেভেল ওয়ান ভঙ্গের দোষে দোষী সাব্যস্ত হয়েছেন জাম্পা।

শাস্তি হিসেবে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে।  এর পাশাপাশি আড়াই হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানাও করা হয়েছে তাকে।

নিষেধাজ্ঞার কারণে হোবার্ট হারিকেনের বিপক্ষে ২ জানুয়ারির ম্যাচে খেলতে পারবেন না এই লেগস্পিনার।

নিজের দোষ স্বীকারও করে নিয়েছেন জাম্পা।  ফলে নতুন করে শুনানির প্রয়োজন পড়েনি।

২০১৯ বিশ্বকাপ চলাকালীন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে নেমে অশ্লীল শব্দ ব্যবহার করেছিলেন এই লেগি।  সেবার অবশ্য নিষিদ্ধ করা হয়নি তাকে। গুনতে হয়নি জরিমানাও।  ডিমেরিট পয়েন্ট পেয়ে বেঁচে যান তিনি।

লেগস্পিনার অ্যাডাম জাম্পা অস্ট্রেলিয়ার হয়ে ৬১ ওয়ানডে খেলেছেন।  শিকার করেছেন ৯২টি উইকেট।  ৩৬ টেস্টে নিয়েছেন ৩৯ উইকেট।  আইপিএলেও ১৪টি ম্যাচ ২১ টি উইকেট জমা করেছেন এই লেগি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us