শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

মাহবুবের হ্যাটট্রিকে নৌবাহিনী চ্যাম্পিয়ন

Reporter Name
  • রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৩৫২ বার পড়া হয়েছে

নৌবাহিনীর কাছে পাত্তাই পেল না বিমান বাহিনীর হকি দল। বলতে গেলে একতরফা খেলে ফাইনালে ট্রফি জয় করল নৌবাহিনী। গতকাল হকি স্টেডিয়ামে মুজিববর্ষ বিজয় দিবস ওয়ালটন হকির ফাইনালে নৌবাহিনী ৫-০ গোলে হারিয়েছে বিমানবাহিনীকে। ১৮, ৩৩, ৪০ মিনিটে টানা তিন গোল করে হ্যাটট্রিক করেন মাহবুব হোসেন। আশরাফুল ইসলাম ও মাইনুল ইসলাম কৌশিক শেষ দুটি গোল করে বিমানবাহিনীর হার নিশ্চিত করেন।

 

ফাইনালে কাল প্রচুর দর্শক দেখা গেছে হকি স্টেডিয়ামে। জাতীয় দলের বেশির ভাগ খেলোয়াড়ই নৌবাহিনীর। মার্চে এশিয়া চ্যাম্পিয়ন্স কাপ ট্রফির খেলা রয়েছে বাংলাদেশে। জাতীয় দলের খেলোয়াড়দের প্রস্তুতি শুরু হওয়ার আগে এই টুর্নামেন্ট খানিকটা হলেও কাজে আসবে। অসীম গোপ, শিতুল, রোমান সরকার, মাইনুল, খোরশেদ, আশরাফুল, পিন্টু, জিমিদের দলে নেয়া হবে। হকি ফেডারেশন খেলোয়াড় বাছাইয়ের কাজটাও সেরে রাখছে।

চ্যাম্পিয়ন ৩০ হাজার, রানার্সআপ ২০ হাজার টাকা দেয়া হয়। ১১ গোল করে নৌবাহিনীর আশরাফুল সর্বোচ্চ গোলদাতা এবং একই দলের মাহবুব হোসেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন। পুরস্কার বিতরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিমান বাহিনী প্রধান ও হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, ওয়ালটনের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন ফাইনালে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us