শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

দ্বিতীয় টেস্টে বোলিং কোচ ওয়াকারকে পাচ্ছে না পাকিস্তান

Reporter Name
  • বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৩৪৭ বার পড়া হয়েছে

করোনা মহামারী ও কোয়ারেন্টিন জটিলতায় দীর্ঘ ছয় মাস ধরে পরিবার-পরিজনের কাছে যেতে পারছেন না পাকিস্তানের বোলিং কোচ ও দেশটির সাবেক অধিনায়ক ওয়াকার ইউনিস।

দায়িত্বের কারণে জাতীয় দলের সঙ্গে থাকতে হচ্ছে তাকে। বর্তমানে দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে রয়েছেন এ সাবেক পেসার।

 

দীর্ঘ সময় ধরে স্ত্রী-সন্তানদের কাছে না পেয়ে মানসিকভাবে অনেকটাই বিধ্বস্ত ওয়াকার। নিউজিল্যান্ডে শরীর থাকলেও মন পড়ে আছে তার পাকিস্তানে নিজের ঘরে।

নিজের এই মানসিক অবস্থার কথা পাকিস্তান টিম ম্যানেজমেন্টের কাছে ইতিমধ্যে জানিয়েছেন ওয়াকার। ছুটির আবেদন করেছিলেন তিনি।

জানা গেছে, ওয়াকারের আবেদন মঞ্জুর হয়েছে।

বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, মাউন্ট মঙ্গানুইয়ে শনিবার থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট শেষেই লাহোরে নিজের পরিবারের কাছে ফিরবেন এই বোলিং কোচ। ছুটি কাটিয়ে আগামী বছরের জানুয়ারির শেষ দিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হতে যাওয়া সিরিজে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

২৬ জানুয়ারি থেকে করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলবে পাকিস্তান। তার আগেই দলের অনুশীলনে পাওয়া যাবে ওয়াকারকে।

ওয়াকারের ছুটির বিষয়ে পাকিস্তান টিম ম্যানেজমেন্টের কর্মকর্তা মনসুর রানা বলেন, ‘জুন থেকে ওয়াকারের সঙ্গে তার পরিবারের দেখা না হওয়ার বিষয়টি আমরা বিবেচনায় নিয়েছি। আমরা তাকে ছুটি দিয়েছি যেন পরিবারের সঙ্গে সময় কাটাতে পারে।’

ক্রাইস্টচার্চে ৩ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে আরও একটি টেস্ট খেলবে পাকিস্তান। সেই টেস্টে দলের সঙ্গে থাকছেন না ৪৯ বছর বয়সী পাকিস্তানের বোলিং কোচ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us