শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

জার্মানিকে বিদায় করে ইউরোর সেমিতে স্পেন

Reporter Name
  • শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে জমজমাট এক লড়াই উপহার দিল জার্মানি-স্পেন। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে অবশ্য শেষ হাসি হেসেছে স্প্যানিশরা। ঘরের মাঠে মাঠভর্তি দর্শকদের সামনে জার্মানির সেমিফাইনালের স্বপ্ন ভেস্তে দিয়েছে ফুয়েন্তের শিষ্যরা। স্টুটগার্টে অনুষ্ঠিত আসরের প্রথম কোয়ার্টার-ফাইনালে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটি ২-১ গোলে জিতেছে স্প্যানিশরা। দলের জয়ের ম্যাচে স্পেনের হয়ে গোল করেন দানি ওলমো ও মিকেল মেরিনো। অন্যদিকে জার্মানির হয়ে একমাত্র গোলের দেখা পান ফ্লোরিয়ান উইর্টজ।

ম্যাচে জার্মানির সুবিধা ছিল ঘরের মাঠে গ্যালারি ভর্তি সমর্থন। অন্যদিকে স্পেনকে চোখ রাঙাচ্ছিল স্বাগতিক কোনো দলকে নকআউট পর্বে না হারাতে পারার তিক্ত রেকর্ড। এমন ম্যাচে অতীত রেকর্ড ভুলে নতুন গল্প লিখল স্পেনিশরা। নিজেদের অতীত তিক্ততা ভুলে জয়ের হাসি হাসল স্পেন। ১২০ মিনিটের ম্যাচটিতে বল দখলে দুদলের দাপট ছিল প্রায় সমান। বল জার্মানির পায়ে ছিল ৫২ ভাগ সময় আর স্পেনিশরা রাখতে পেরেছে ৪৮ ভাগ সময়। এই সময়ে অবশ্য আক্রমণে এগিয়ে ছিল জার্মানিরাই। অতিরিক্ত সময় পর্যন্ত ২৩ বার স্পেনিশ শিবিরে আক্রমণ করে জার্মান।

যার মধ্যে পাঁচটিই ছিল অনটার্গেট শট। কিন্তু লক্ষ্যে গিয়েছে কেবল একটি। বিপরীতে ১৮ বার শট নিয়ে দুই গোল পেয়ে যায় স্পেন। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্র’তে। তবে দ্বিতীয়ার্ধের ৫ম মিনিটে ওলমোর গোলে এগিয়ে যায় স্পেন। বদলি হিসেবে নেমে জার্মানিকে স্তব্ধ করে স্পেনকে এগিয়ে নেন তিনি। সেই ব্যবধান ধরেই স্পেন যখন জয়ের দুয়ারে তখন ধাক্কা দেন ফ্লোরিয়ান উইর্টজ।

ম্যাচের ঠিক ৮৯তম মিনিটে ফ্লোরিয়ান উইর্টজের গোলে সমতা ফিরিয়ে ম্যাচটাকে অতিরিক্ত সময়ে নেয় স্বাগতিকরা। নির্ধারিত সময়ে খেলা ১-১ এ ড্র হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও লড়াই চলে সমানে সমান। এমন মুহূর্তে আরেক বদলি খেলোয়াড় দিয়ে স্পেনের বাজিমাত। ম্যাচের সময় যখন ১১৯ মিনিট ঠিক তখনই গোলের দেখা পেয়ে যায় স্পেন। বদলি হয়ে নেমে স্কোরশিটে নাম লেখান মিকেল মোরেনো। মোরেনোর গোলে লিড ধরে বিদায় নেয় জার্মানি। আর স্পেন পায় সেমিফাইনালের টিকিট।

 

সুত্র:যায়যায়দিন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us