শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

আর্জেন্টিনার অলিম্পিক দলে বিশ্বকাপজয়ী চার তারকা

Reporter Name
  • শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: প্যারিস অলিম্পিকের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া ও এমিলিয়ানো মার্টিনেজদের দলে চেয়েও পাননি অনূর্ধ্ব-২৩ দলের কোচ কোচ হাভিয়ের মাচেরানো।তবু অলিম্পিকের জন্য আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ দলের চার ফুটবলারকে দলে পাচ্ছেন তিনি। অলিম্পিকের জন্য চূড়ান্ত করা আর্জেন্টিনার ১৮ সদস্যের দলে থাকা বিশ্বকাপজয়ী চার ফুটবলার হলেন- গোলরক্ষক জেরোনিমো রুয়ি, ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি ও ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ এবং থিয়াগো আলমাদা।

চার বিশ্বকাপজয়ীর মধ্যে প্রথম তিনজন সুযোগ পেয়েছেন সিনিয়র সদস্য হিসেবে। অলিম্পিক ফুটবলে মূলত দেশগুলোর অনূর্ধ্ব–২৩ দল অংশ নেয়। তবে এই বয়সসীমার বাইরে সর্বোচ্চ তিনজন ফুটবলারকে দলে রাখার অনুমতি রয়েছে। এই কোটাতেই সুযোগ পেয়েছেন রুয়ি, ওতামেন্দি ও আলভারেজ। আগামী ২৬ জুলাই প্যারিসে পর্দা উঠবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকের। তবে ফুটবল ইভেন্টের খেলা শুরু হয়ে যাবে দুই দিন আগেই। অলিম্পিক ফুটবল ইভেন্টে এবার গ্রুপ ‘বি’তে রয়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের গ্রুপসঙ্গী মরক্কো, ইউক্রেন ও ইরাক।

 

আর্জেন্টিনার অলিম্পিক স্কোয়াড

গোলরক্ষক: জেরোনিমো রুয়ি ও লেয়ান্দ্রো ব্রেয়।

ডিফেন্ডার: ব্রুনো আমিওনে, মার্কো ডি সিসারে, নিকোলাস ওতামেন্দি, গনসালো লুজান, হুয়াকিন গার্সিয়া ও হুলিও সোলের।

মিডফিল্ডার: সান্তিয়াগো হেজে, ক্রিস্টিয়ান মেদিনা, এজেকুয়েল ফার্নান্দেজ, কেভিন জেনোন, ক্লদিও এচেভেরি ও থিয়াগো আলমাদা।

ফরোয়ার্ড: লুসিয়ানো গোন্দো, হুলিয়ান আলভারেজ, গিওলিয়ানো সিমিওনে, লুকাস বেলট্রান।

সূত্র:শুভ প্রতিদিন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us