শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়া উচিত: মাশরাফি

Reporter Name
  • সোমবার, ২০ মে, ২০২৪
  • ৯৪ বার পড়া হয়েছে

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের খেলার জন্য ‘ডি’ গ্রুপের শক্তিশালী দুই দল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যে একটি দলকে হারানোর সামর্থ্য বাংলাদেশের আছে বলে মনে করেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা ছাড়াও নিজেদের গ্রুপে নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। যেহেতু গ্রুপ থেকে দু’টি দল সুপার এইটে খেলার টিকিট পাবে, এজন্য নিশ্চিন্তে পরের রাউন্ডে জায়গা করে নিতে তিনটি জয় দরকার টাইগারদের।

আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন মিলনায়তনে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সংবাদ সম্মেলনের পর মাশরাফি বলেন, ‘আমাদের দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে হারানোর সামর্থ্য আছে। তাই আমি মনে করি আমাদের দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়া উচিত। আমাদের অন্তত ঐ দু’দলের একটিকে হারানো উচিত।’
শ্রীলঙ্কার বিপক্ষে ১৬টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়ে পাঁচটি জিতেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮টি ম্যাচ খেলে কখনও জিততে পারেনি টাইগাররা।

মাশরাফি আরও বলেন, ‘আমরা কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ্যাওয়েতে সিরিজ জিতেছিলাম, যদিও সেটা ওয়ানডে সিরিজ ছিলো। আমরা যখন ওয়ানডেতে জিততে পেরেছি, তাও আবার তাদের মাটিতে, তাহলে কেন তাদের টি-টোয়েন্টিতে হারানো কঠিন হবে?’

নেপাল ও নেদারল্যান্ডসের মতো সহযোগী দলের কাছে বাংলাদেশ হারের লজ্জা পড়বে না বলে বিশ্বাস করেন দেশের সফল অধিনায়ক মাশরাফি।

তিনি বলেন, ‘আমার একটা অভিজ্ঞতা আছে, আমরা যখন সহযোগী দেশগুলোর বিপক্ষে খেলি তখন দেশের জনগণ অনেক বেশি উদ্বিগ্ন থাকে। তবে আপনি যদি তাদের কাছে হেরে যাবার ভয়ে থাকেন, তাহলে সেটি ভাল হবে না। আমি যা মনে করি, আমাদের অবশ্যই দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার মধ্যে একটি দলকে এবং তারপর দু’টি সহযোগী দেশকে হারাতে হবে। আমরা যদি প

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us