শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ওয়ালটন ফেডারেশন কাপের ট্রফি উন্মোচন, আগামীকাল শুরু

Reporter Name
  • সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ৩৬০ বার পড়া হয়েছে

মহামারি করোনাভাইরাসের কারণে বিরতির পর আগামীকাল মঙ্গলবার ‘ওয়ালটন ফেডারেশন কাপ ২০২০-২১’ এর মধ্য দিয়ে মাঠে গড়াবে ক্লাব ফুটবল। উদ্বোধনী দিনে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ রহমতগঞ্জ মুখোমুখি হবে। আবারো শিরোপা জয়ের জন্যই মাঠে নামবেন বলে জানিয়েছেন বসুন্ধরার কোচ অস্কার ব্রুজেন।

তার আগে আজ সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে ফেডারেশন কাপের ট্রফি উন্মোচন।

 

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জেষ্ঠ্য সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ১৩টি দলের কোচ, ম্যানেজার ও অধিনায়করা।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘এই করোনাকালিনও যে সবগুলো দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে পারছি এটাই অনেক কিছু। আমি সব দলকে ধন্যবাদ দিতে চাই যে এই কঠিন সময়েও বাফুফের কার্যক্রমে অংশগ্রহণ করছে। আবারো ধন্যবাদ দিবো ওয়ালটন গ্রুপকে অন্যান্যবারের মতো এই আয়োজনের সঙ্গে থাকার জন্য।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us