শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

পাট খাতে ১১ শতাংশের বেশি রিটার্ন পেলেন বিনিয়োগকারীরা

Reporter Name
  • শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৫১৬ বার পড়া হয়েছে

পাট খাতে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ভালো রিটার্ন পেয়েছেন। এ খাতের বিনিয়োগের রিটার্নের হার ১১ শতাংশের বেশি।

শনিবার (১৯ ডিসেম্বর) সাপ্তাহিক পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, পুঁজিবাজারে ২০টি খাতের কোম্পানির মধ্যে গেলো সপ্তাহে বিনিয়োগকারীরা ৯টি থেকে ভালো রিটার্ন পেয়েছেন।  এর মধ্যে পাট খাত থেকে সবচেয়ে বেশি রিটার্ন পাওয়া গেছে।  যার হার ১১ দশমিক ২ শতাংশ। এ খাতের বাজার মূলধন অন্যান্য খাতের চেয়ে অনেক কম।  যার পরিমাণ ২২৫ কোটি টাকা।

এদিকে, রিটার্নের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রকৌশল খাত।  এ খাতের কোম্পানিগুলোতে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা গেলো সপ্তাহে ১০ দশমিক ৩ শতাংশ রিটার্ন পেয়েছে।  এ খাতের বাজার মূলধন ৪৬ হাজার ৪৫৯ কোটি টাকা।

এছাড়া রিটার্নের দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে খাদ্য ও আনুষাঙ্গিক খাত। এ খাতে বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগকারীরা গেলো সপ্তাহে ৩ দশমিক ৪ শতাংশ রিটার্ন পেয়েছে।

সিমেন্ট খাতের রিটার্নের হার ২ দশমিক ৯ শতাংশ। এ খাতের বিনিয়োগকারীরা ব্যাংকে আমানতের সুদের হারের চেয়ে কম রিটার্ন পেয়েছে। ফার্মাসিউটিক্যালস খাতে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা ২ দশমিক ২ শতাংশ রিটার্ন পেয়েছে।

অন্য খাতগুলোর মধ্যে বিবিধ খাতে বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগকারীরা ২ দশমিক ১ শতাংশ রিটার্ন পেয়েছে।  কয়েকদিন আগে ইন্স্যুরেন্স খাত বাজারে বেশ আলোচনায় ছিল। এখানো এ আলোচনার রেশ কাটেনি। এ খাত থেকে বিনিয়োগকারীদের রিটার্নের হার খুবই সামান্য।  জীবন বিমা খাতের রিটার্নের হার ১ দশমিক ৫ শতাংশ। এছাড়া টেলিকমিউনিকেশন খাতের ১ দশমিক ৪ শতাংশ এবং মিউচ্যুয়াল ফান্ড খাতের রিটার্নের হার দশমিক ৮ শতাংশ। অন্যান্য খাতগুলো থেকে বিনিয়োগকারীরা আলোচ্য সপ্তাহে রিটার্ন পায়নি।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us