শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

আমেরিকা পৌঁছার আগেই দুঃসংবাদ শুনতে হলো সাকিবকে

Reporter Name
  • বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৩৩০ বার পড়া হয়েছে

ক্রিকেটার সাকিব আল হাসানের শ্বশুর মমতাজ আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার বাংলাদেশ সময় দুপুরে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।

 

শ্বশুরের অসুস্থতার খবর জেনে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল না খেলে মঙ্গলবার রাতে পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। কিন্তু শ্বশুরকে জীবিত দেখার সুযোগ হলো না। তার আগেই না ফেরার দেশে চলে গেলেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বাবা।

যুক্তরাষ্ট্রের উইসকনসিস স্টেটের প্রবাসী মমতাজ উদ্দিন দীর্ঘদিন শ্বাসকষ্টে ভুগছিলেন। কিছুদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি হয়।

সাকিবের শ্বশুরের গ্রামের বাড়ি বাংলাদেশের নরসিংদীতে। যুক্তরাষ্ট্র থেকে নিজের এলাকায় তার লাশ আনা হবে কিনা, এখনও নিশ্চিত হওয়া যায়নি। সাকিব যুক্তরাষ্ট্রে পৌঁছার পর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টিতে জেমকন খুলনার হয়ে খেলছিলেন সাকিব। দলকে ফাইনালেও তুলেছিলেন তিনি। কিন্তু ফাইনাল না খেলেই শ্বশুরের অসুস্থতার খবর জেনে গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us