শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

গিলের প্রতি কেন মেজাজ হারালেন রোহিত

Reporter Name
  • শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিত শর্মা যেন একরকম ব্রাত্য হয়ে গিয়েছিলেন। প্রতিবার ভারতের টি-টোয়েন্টি দল ঘোষণা করা হতো, কিন্তু থাকতেন না তিনি। অবশেষে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ভারতের জার্সিতে ফিরলেন তিনি। যদিও ১৪ মাস পর তাঁর ফেরাটা সুখকর হয়নি।

মোহালিতে গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় ভারত-আফগানিস্তান। প্রথমে ব্যাটিং করে আফগানিস্তান করেছিল ২০ ওভারে ৫ উইকেটে ১৫৮ রান। ১৫৯ রান তাড়া করতে ব্যাটিংয়ে নামেন দুই ভারতীয় ওপেনার রোহিত ও শুবমান গিল। রোহিত এই ম্যাচে অধিনায়ক হয়েই ফেরেন। ফজলহক ফারুকির বল সোজা মিড অফে ড্রাইভ করে রানের জন্য দৌড় দেন রোহিত। কিন্তু নন স্ট্রাইক প্রান্তে দাঁড়ানো গিল তাকিয়ে ছিলেন মিড অফের ফিল্ডারের দিকে। রোহিত যে দৌড় দিয়েছেন, তা তিনি (গিল) খেয়ালই করেননি। একপর্যায়ে দুই ক্রিকেটারই যখন বোলিং প্রান্তে পৌঁছে যান, স্ট্রাইক প্রান্তে থ্রো করেন ইবরাহিম জাদরান। রহমানুল্লাহ গুরবাজ সহজেই রান আউট করেন রোহিতকে। ২ বল খেলে ০ রানে আউট হয়েছেন রোহিত। ভারতীয় অধিনায়ক মাঠের মধ্যেই গিলের ওপর হতাশা প্রকাশ করেছেন।

রোহিত ডাক মারলেও ভারত ম্যাচ জিতেছে ১৫ বল হাতে রেখে ৬ উইকেটে। গিল দারুণ শুরুর ইঙ্গিত দিয়েও ইনিংস বড় করতে পারেননি। ১২ বলে ৫ চারে করেন ২৩ রান। মুজিব উর রহমানের বলে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের ফাদে পড়েন গিল। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিতের কাছে এসেছে রান আউটের প্রসঙ্গ। ভারতীয় অধিনায়ক তখন বলেন, ‘সত্যি বলতে এমনটা হয়েই থাকে। যখন এটা হয়, তখন খুব হতাশা কাজ করে। আপনি চাইবেন উইকেটে গিয়ে দলের জন্য রান করতে। চেয়েছিলাম গিল যেন ধরে খেলে। সে ভালো একটা ইনিংস খেলেও আউট হয়ে গেছে। সবকিছু আপনার পক্ষে যাবে না। আমরা ম্যাচ জিতেছি, সেটাই গুরুত্বপূর্ণ।’

২০২৩-এর অক্টোবরে এশিয়ান গেমসের পর ভারতের টি-টোয়েন্টি দলে ফিরলেন শিভম দুবে। এসেই গতকাল আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে প্রথমবারের মতো ম্যাচসেরা হয়েছেন দুবে। ৪০ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ২ ওভার বোলিংয়ে নিয়েছেন ১ উইকেট। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম উইকেট জুটিতে ৪৪,৪৫ ও ৪২ রানের তিনটি গুরুত্বপূর্ণ জুটি গড়তে অবদান রাখেন দুবে। সেই তিন উইকেটের জুটিতে দুবের সঙ্গী ছিলেন তিলক ভার্মা, জিতেশ শর্মা ও রিংকু সিং। দলের জয়ে সতীর্থদের প্রশংসা করে রোহিত বলেন, ‘অনেক ইতিবাচক ব্যাপার রয়েছে। শিভম দুবে, জিতেশ যেভাবে ব্যাটিং করেছে। তিলকও ভালো ব্যাটিং করেছে। রিংকু তো দারুণ ছন্দে রয়েছে।’

সম্পাদনা: রুমি 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us