শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

আপনি কি রোনালদোর বাবা, প্রশ্ন শুনে অবাক রোনালদো

Reporter Name
  • শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

শিরোনাম দেখে হয়তো অনেকেই চমকে গেছেন। প্রশ্নটা শুনে চমকে গেছেন স্বয়ং ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। নামের মিল থাকায় ক্রিস্টিয়ানো রোনালদোর প্রসঙ্গেই যে এসেছিল এমন প্রশ্ন।

ড্যারেন জেসন ওয়াটকিনস জুনিয়র অন্যতম জনপ্রিয় ইউটিউবার। সামাজিকমাধ্যমে তিনি পরিচিত আইশোস্পিড নামে। আইশোস্পিড পরশু দেখা করেছেন রোনালদো নাজারিওর সঙ্গে। ম্যানচেস্টার ইউনাইটেডের এক জার্সি পরেন আইশোস্পিড। জার্সির পেছনে লেখা ছিল রোনালদো এবং নাম্বার ছিল ৭। সেখানে আড্ডা গল্পে মেতে ওঠেন আইশোস্পিড ও রোনালদো নাজারিও। নিজের ইউটিউব চ্যানেলে আড্ডার ভিডিও আপলোড করেন আইশোস্পিড। সেখানে এক পর্যায়ে এসেছে পর্তুগালের তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর প্রসঙ্গ। দুই রোনালদোর বয়সের পার্থক্য ৯ বছর। ২০০৩ সালে সিআর সেভেন যখন আন্তর্জাতিক ফুটবলে ক্যারিয়ার শুরু করেন, ততদিনে ব্রাজিলের রোনালদো দুই বিশ্বকাপ জিতে ফেলেন।

দুই রোনালদোর নামের প্রসঙ্গে রোনালদো নাজারিওর সঙ্গে মজা করেন আইশোস্পিড। একপর্যায়ে আইশোস্পিড প্রশ্ন করেন, ‘আপনারও তো একই নাম রোনালদো। আপনি কি রোনালদোর বাবা?’ ব্রাজিলের রোনালদো প্রশ্ন শুনে অবাক রোনালদো বলেন, ‘তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি রোনালদো, প্রথম রোনালদো।’ তবু একই প্রশ্ন আবারও ঘুরিয়ে ফিরিয়ে করেন আইশোস্পিড, ‘অবশ্যই। আপনি প্রথম রোনালদো। তার মানে আপনিই তো রোনালদোর বাবা?’

আন্তর্জাতিক ফুটবলে ২০ বছরের বেশি সময় পার করলেও কোনো বিশ্বকাপ জেতা হয়নি পর্তুগালের রোনালদোর। পর্তুগালের জার্সিতে তিনি জিতেছেন ২০১৬ ইউরো ও ২০১৮-১৯ মৌসুমের নেশনস লিগ। অন্যদিকে মেসি আর্জেন্টিনার জার্সিতে ২০২২ বিশ্বকাপ, ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা—তিনটি শিরোপা জিতেছেন। পাশাপাশি ক্লাব ফুটবলের অসংখ্য শিরোপা তো রয়েছেই। মেসি-রোনালদোর তুলনাপ্রসঙ্গে গতকাল আইশোস্পিড বলেন, ‘আমি মেসিকে পছন্দ করি না। কারণ সে খাটো। রোনালদো তুলনামূলক ভালো। আপনি ক্রিস্টিয়ানো রোনালদোকে ভালো চেনেন।’

সম্পাদনা: রুমি 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us