শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ডামি ভোটারও তৈরি করছে সরকার: মঈন খান

Reporter Name
  • শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক :

আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, ‘ডামি প্রার্থীর কথা সরকার নিজেই বলেছে। শুধু ডামি প্রার্থী ও দল নয়; আজকে এই সরকার যে পর্যায়ে এসেছে, তারা ডামি ভোটারও তৈরি করছে।’

শুক্রবার (০৫ জানুয়ারি)  সকালে গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

মঈন খান বলেন, সাজানো এই নির্বাচনে কিছুটা বৈধতা অর্জনের প্রয়াসে মিথ্যা ও প্রতারণামূলক ভোটার উপস্থিতি উপস্থাপনের লক্ষ্যে আওয়ামী লীগ একের পর এক অসাংবিধানিক ও অগণতান্ত্রিক উদ্যোগ নিচ্ছে। এ ক্ষেত্রে সামাজিক সুরক্ষাবলয়ের অন্তর্ভুক্ত রাষ্ট্রীয় সুবিধাভোগী অন্তত ১ কোটি মানুষকে বেছে নিয়েছে তাঁরা। ভোটকেন্দ্রে তাঁদের উপস্থিতি নিশ্চিত করতে প্রশাসনকে দিয়ে তাঁদের ওপর চাপ প্রয়োগ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে না গেলে সামাজিক সুবিধাভোগী এই সব মানুষের সুবিধা বাতিল হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।’

মঈন খান আরও বলেন, ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে দেশে-বিদেশে সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়েছে। সরকার নিজ দায়িত্বে মরিয়া হয়ে নির্বাচনে প্রতিদিন প্রহসন ও সহিংসতার নতুন মাত্রা যোগ করছে।

সম্পাদনা: রুমি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us