শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডাকল বিএনপি

Reporter Name
  • সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৪২ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক:

ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। আগামী বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।

সোমবার ( ১৩ নভেম্বর ) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা দেন।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে বিএনপিসহ অন্যান্য সমমনা দল অবরোধ কর্মসূচি পালন করে আসছে।

চলমান অবরোধ কর্মসূচি সফল করার জন্য দেশবাসীকে অভিনন্দন জানান বিএনপির এই নেতা।

সংবাদ সম্মেলনে সারা দেশে দলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের চিত্র তুলে ধরে রিজভী বলেন, গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনের অধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে মামলা হয়েছে ১৬টি এবং আসামি করা হয়েছে অন্তত ১ হাজার ৭৮০ জনকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us