শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

জামায়াত নিয়ে টুকুর বক্তব্য ব্যক্তিগত, দলের সম্পৃক্ততা নেই: রিজভী

Reporter Name
  • শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৩৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’তে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেখানে তিনি নানা বিষয়ে কথা বলেন। সেক্যুলারিজম, পলিটিক্যাল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কিত তিনি যে বক্তব্য প্রদান করেছেন সেটিকে তাঁর একান্ত নিজস্ব বক্তব্য ও মতামত বলে দাবি করেছে বিএনপি।

শনিবার ( ১১ নভেম্বর ) এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ দাবি করেন।

রিজভী বলেন, সম্প্রতি ভারতীয় একটি ইংরেজি দৈনিক ‘দ্য হিন্দু’তে প্রদত্ত এক সাক্ষাৎকারে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সেক্যুলারিজম, পলিটিক্যাল ইসলাম সম্পর্কে যে বক্তব্য প্রদান করেছেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কিত যে মতামত প্রদান করেছেন—সেসব বক্তব্য ও মতামত একান্তই তাঁর নিজস্ব। এর সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই।

বিবৃতিতে বলা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মূলভিত্তি হচ্ছে—বাংলাদেশি জাতীয়তাবাদ। জনগণভিত্তিক গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক মুক্তি ও সব ধর্মাবলম্বীর ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতায় বিশ্বাসী উদার গণতান্ত্রিক রাজনৈতিক দলের নাম বিএনপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us