শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

আশরাফুলের চেয়েও ব্যাটিং গড়ে পিছিয়ে সাকিব

Reporter Name
  • বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৩২৯ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন রাজশাহীর তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। পাঁচ ম্যাচে ১১.৪ গড়ে (৫, ২৫*, ৬, ২০ ও ১) সবমিলিয়ে ৫৭ রান রান করায় দলের ষষ্ঠ ম্যাচে একাদশে জায়গা হারান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

টি-টোয়েন্টি কাপে মোহাম্মদ আশরাফুলের চেয়েও বাজে অবস্থা খুলনার অলরাউন্ডার সাকিব আল হাসানের। আট ম্যাচে সাকিব ফেরেন ১৫, ১২, ৩, ১১, ১৪, ৪, ১৫ ও ৮ রানে। সবমিলিয়ে ১০.২৫ গড়ে ৮২ রান করেন তিনি। সাকিবের চেয়ে গড় রান ভালো আশরাফুলের। অথচ দলে জায়গা পাচ্ছেন না তিনি।

টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি কাপে আশরাফুল বোলিং করার সুযোগ পাননি। সাকিব ৮ ম্যাচে ৩০ ওভারে ৫.৭৩ গড়ে ১৭২ রান খরচ করে শিকার করেন মাত্র ৫ উইকেট।

টুর্নামেন্টে আশরাফুলের মতোই ব্যর্থ সাকিব। দুজনেই জাতীয় দলের সাবেক অধিনায়ক। আবার ফিক্সিংয়ের মতো ন্যক্কারজনক ঘটনায় উভয়েই নিষিদ্ধ হয়েছিলেন।

ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বলছেন আশরাফুল যদি পারফরম্যান্স বিবেচনায় বাদ পড়েন তাহলে সাকিব কেন নয়। সাকিবের পারফরম্যান্স তো আশরাফুলের মতোই নিম্নমুখী।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us