শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

প্রাইভেটকারের চাপায় ভিপি নূরকে হত্যাচেষ্টার অভিযোগ

Reporter Name
  • বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৪০৪ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরকে প্রাইভেটকার চাপায় হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

বুধবার রাতে দুই দফা প্রাইভেটকারে ধাক্কা দিয়ে হত্যাচেষ্টা করা হলে তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন। এ বিষয়ে বৃহস্পতিবার ভোরে রাজধানীর হাতিরঝিল থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

অভিযোগে নূর জানান, রাত ১১টার দিকে তার বাড্ডার বাসায় ফেরার পথে মালিবাগ ফ্লাইওভার থেকে নামার সময় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ- ৩১-৬৫০৮) তাদের অনুসরণ করে তাড়া করে। পরপর দুইবার প্রাইভেটকারটি নূরদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার চেষ্টা করে, কিন্তু মোটরসাইকেল চালক আমিনুল ইসলাম (২৪) কৌশলে প্রাইভেটকারের ধাক্কা এড়িয়ে যাওয়ায় ওই প্রাইভেটকারটি হাতিরঝিল থানাধীন ডিআইটি রোড আবুল হোটেলের সামনে একটি বাসকে সজোরে ধাক্কা দেয়।

অভিযোগে আরও বলা হয়, বাসে ধাক্কা দেয়ার পরে প্রাইভেটকারটির চালক গাড়িটিকে কিছুটা পেছনের দিকে নিয়ে পুনরায় নূরদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়ার চেষ্টা করে। তবে এরইমধ্যে স্থানীয় জনসাধারণ এগিয়ে এলে প্রাইভেটকারটি ইউটার্ন নিয়ে চলে যায়।

তবে পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি মোহাম্মদ হারুন অর রশীদ যুগান্তরকে বলেন, নূরকে হত্যাচেষ্টা ঘটনা ঘটেনি। তার অভিযোগ সঠিক নয়। এটি নিছক দুর্ঘটনা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us