শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

লিভারপুলের দুঃখগাথা হার; চ্যাম্পিয়নস রিয়াল মাদ্রিদ

Reporter Name
  • রবিবার, ২৯ মে, ২০২২
  • ২১৫ বার পড়া হয়েছে

লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে ১৪তম বারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লীগ জিতলো রিয়াল মাদ্রিদ। জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

দ্বিতীয়ার্ধের শুরুতে চড়াও হয় অলরেডরা। কিন্তু অনেকটাই খেলার ধারার বিরুদ্ধে গোল পায় রিয়াল মাদ্রিদ। ৫৮তম মিনিটে গোল আদায় করে রিয়ালকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস।

তবে নিশ্চিতভাবেই ফাইনালে রিয়ালের জয়ের ‘নায়ক’ থিবো কোর্তোয়া। ম্যাচে রিয়ালের গোলবারে ২৪টি শট নেয় লিভারপুল তারকারা। যার ৯টি ছিল অনটার্গেটে। তবে লিভারপুলের একের পর এক প্রচেষ্টা রুখে দিয়ে রিয়ালের জয় নিশ্চিত করেন এই বেলজিয়ান গোলরক্ষক। অপর দিকে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা পুরো ম্যাচে শট নেন মাত্র চারটি। আর মাদ্রিদিস্তাদের উল্লেখ করার মতো শট ছিল ওই একটাই।

এদিন গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা। শুরুতে উজ্জ্বল ছিল রিয়াল মাদ্রিদ।

ফাইনালের প্রথম ১০ মিনিটে মাদ্রিদিস্তাদের বলদখল ছিল ৭৬%। তবে দ্রুতই খোলস ছেড়ে বেরিয়ে আসে অলরেডরা। ২০১৯’র শিরোপাজয়ী ফাইনালে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে পুরো ম্যাচে লিভারপুলের অনটার্গেট শট ছিল তিনটি। এবারের ফাইনালে শুরুর আধাঘণ্টায় প্রতিপক্ষের গোল বরাবর চারটি শট নেন অলরেড তারকারা। ১৫তম মিনিটে ছোট ডি-বক্স থেকে নেয়া মোহাম্মদ সালাহর শট ফেরান রিয়ালের বেলজিক গোলরক্ষক থিবো কোর্তোয়া। ২০তম মিনিটে বড় বিপদ কাটে রিয়ালের। ডি-বক্সের মাথা থেকে সাদিও মানের নেয়া শট কোর্তোয়ার হাতে লেগে বল গোল পোস্টে প্রতিহত হয়। এবারের চ্যাম্পিয়ন্স লীগে লিভারপুলের এ নিয়ে সর্বাধিক সাতবার বল প্রতিপক্ষের বারপোস্টে লাগলো। ৩০তম মিনিটে ফের সালাহর শট আটকে দলকে বিপদমুক্ত রাখেন কোর্তোয়া। ৪৩তম মিনিটে লিভারপুলের জাল স্পর্শ করেন রিয়ালের তুখোড় ফর্মের স্ট্রাইকার করিম বেনজেমা। কিন্তু অফসাইডে বাতিল হয় গোল।
ম্যাচের প্রথমার্ধে প্রতিপক্ষের গোলবারে ১০টি শট নেয় লিভারপুলের খেলোয়াড়রা। এর পাঁচটি ছিল অনটার্গেটে। অন্য দিকে রিয়াল তারকাদের শট মাত্রই একটি। তাও ছিল লক্ষ্যভ্রষ্ট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us