শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

সাড়ে পাঁচ মিনিটের ঝড়ে লিভারপুলকে স্তব্ধ করে লিগ শিরোপা জিতল সিটি

Reporter Name
  • রবিবার, ২২ মে, ২০২২
  • ২০৫ বার পড়া হয়েছে

মূল একাদশে ভার্জিল ফন ডাইক, মোহাম্মদ সালাহ – কাউকেই সুযোগ দেননি লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ। ওদিকে চোটের কারণে ছিলেন না রক্ষণাত্মক মিডফিল্ডার ফাবিনিও। ফন ডাইকের জায়গায় ইবরাহিমা কোনাতে জুটি বেঁধেছিলেন জল মাতিপের সঙ্গে। রক্ষণভাগে ভার্জিল ফন ডাইক না থাকলে যা হয়, লিভারপুল যে সাধারণত একটু উপরে উঠে এসে ‘হাই লাইন’ পদ্ধতিতে রক্ষণ করে অভ্যস্ত, সে কাজটা ঠিকঠাক হয় না। মাতিপ ও কোনাতের মধ্যে অনেক সময় বোঝাপড়ায় ঘাটতি হয়, যে কারণে কে ওপরে উঠে ‘চার্জ’ করবেন, কে নিচে থেকে সম্ভাব্য বিপদ কাটাবেন – সন্দেহ থেকে যায় অনেক সময়। আজকেও সেটাই হয়েছে। ম্যাচের তিন মিনিটে উলভারহ্যাম্পটনের কাছে ঠিক এ কারণেই গোল খেয়ে বসে লিভারপুল। উলভসের গোলকিপার জোসে সা লম্বা কিকে বল পাঠিয়ে দেন লিভারপুলের ওপরে উঠে থাকা রক্ষণভাগের পেছনের দিকটায় আক্রমণের অপেক্ষায় থাকা মেক্সিকান স্ট্রাইকার রাউল হিমেনেজের কাছে। হিমেনেজ নিখুঁতভাবে বল পাঠিয়ে দেন বক্সে আসা আরেক স্ট্রাইকার পেদ্রো নেতোর কাছে। ব্যস, ১-০!

পরের বিশ মিনিট ভয়ে ভয়েই কাটিয়েছে লিভারপুল। ২৪ মিনিটে ভয় একটু কমান সাদিও মানে। স্প্যানিশ মিডফিল্ডার থিয়াগো আলকানতারার দুর্দান্ত ব্যাকহিল পাসে বল পেয়ে যান এই সেনেগালিজ ফরোয়ার্ড, জোসে সা-কে পরাস্ত করতে বেগ পেতে হয়নি তাঁর।

লিভারপুল যখন গোল হজম করল, অন্তর্জালের কল্যাণে সে খবর পেয়ে ইতিহাদে নিজেদের ম্যাচ দেখতে আসা সিটিভক্তরা ততক্ষণে আনন্দে মাতোয়ারা। যদিও তখনও গোল পায়নি সিটি বা ভিলার কেউই। একাদশ নিয়ে চিন্তা ছিল সিটির। সিটির রক্ষণভাগে চোটসমস্যা আজকের নয়। তাও মৌসুমের শেষ ম্যাচের আগে অনুশীলনে কাইল ওয়াকার ও জন স্টোনসের ফিরে আসাটা আশা জাগিয়েছিল সিটিভক্তদের মনে। শেষমেশ মূল একাদশে পেপ গার্দিওলা স্টোনসকে রাখলেও, ওয়াকারকে নিয়ে ঝুঁকি নিতে চাননি। রক্ষণভাগে তাই সেন্টারব্যাক স্টোনসকে খেলানো হয় রাইটব্যাক হিসেবে, আর দলের অধিনায়ক, রক্ষণাত্মক মিডফিল্ডার ফার্নান্দিনিওকে খেলানো হয় সেন্টারব্যাক হিসেবে। সিটি ক্যারিয়ারের শেষ ম্যাচটা আজ খেলতে নেমেছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। যে দলে আট বছর খেলেছেন, সে দলের হয়ে শেষ ম্যাচটাতেই এত বড় চাপ – ফার্নান্দিনিওর অবস্থাটা একটু চিন্তা করে দেখুন!

ওদিকে অ্যাস্টন ভিলার মূল একাদশে আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ ছিলেন না চোটের কারণে। তাঁর জায়গায় নামান হয়েছিল সুইডিশ গোলকিপার রবিন ওলসেনকে। ভিলার জার্সি গায়ে যিনি প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us