শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

সরকারিভাবেই সিলেটের বন্যার্তদের সার্বিক সহায়তা দিতে হবে: জিএম কাদের

Reporter Name
  • বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ১৪৬ বার পড়া হয়েছে

টানা ভারি বৃষ্টি আর উজানের ঢলে সিলেটের বন্যা পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতির দিকে যাচ্ছে। এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বন্যার্ত মানুষের সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, প্রায় এক সপ্তাহ ব্যাপী বন্যায় সিলেটের পানিবন্দি মানুষ সীমাহীন দুর্ভোগে দিনাতিপাত করছে।

ইতোমধ্যেই অনেক পরিবারেই খাদ্য সংকট দেখা দিয়েছে। বিশেষ করে দিন এনে দিন খায় এমন মানুষের সংসারে হাহাকার উঠেছে। পাশাপাশি সিলেটের বিভিন্ন ইউনিয়নেও বন্যা পরিস্থিতি ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছে। তাই প্রয়োজনীয় ত্রাণ ও অর্থ সহায়তা দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বিবৃতিতে সিলেটের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে দেশের বিত্তবানদের এগিয়ে আসতে আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us