শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ফাইজারের টিকা নেবেন রানি এলিজাবেথ

Reporter Name
  • রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৩৫২ বার পড়া হয়েছে

মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেকের তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন যুক্তরাজ্যে মঙ্গলবার থেকে প্রয়োগ শুরু হবে। এই ভ্যাকসিন গ্রহণ করতে যাচ্ছেন দেশটির রানি দ্বিতীয় এলিজাবেথ (৯৪)। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তিনি এ ভ্যাকসিন নিতে পারেন বলে জানা গেছে।

 

জানা যায়, যুক্তরাজ্যে বয়স ও ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে এ টিকার অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে। তাই বৃদ্ধাশ্রমের বাসিন্দা ও সেখানকার কর্মী এবং ৮০ বছরের বেশি বয়সী লোকজন অন্যদের আগে টিকা পাবেন। সে কারণেই ভ্যাকসিন প্রয়োগ করা হবে রানির দেহে। রাজ পরিবারের অন্যান্য সদস্যরা এখনো সেই সুযোগ পাচ্ছে না।

ব্রিটেনে এখন পর্যন্ত ১৭ লাখ ১০ হাজার ৩৭৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬১ হাজার ১১১ জন ।

জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য ফাইজারের ভ্যাকসিন প্রয়োগে গত সপ্তাহেই ছাড়পত্র দেয় ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থা।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us