শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

করোনায় কাহিল ইরান, একের পর এক মৃত্যুর রেকর্ড

Reporter Name
  • মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৫২৮ বার পড়া হয়েছে

ইরানে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যেন মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে গোটা দেশ। নতুন করে করোনায় মৃত্যুর দিক দিয়ে নিজেই রেকর্ড ভাঙছে ইরান। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ২০০ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, সোমবার দেশে ২০০ জনের মৃত্যু হয়েছে। এর আগে রোববার ১৬৩ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সীমা সাদাত লারি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ইরানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৬৮৮ জন। আর এ পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১১ হাজার ৯৩১ জনের।

এপ্রিলের মাঝামাঝি সময় জারি হওয়া বিধিনিষেধ গত সপ্তাহে ঢিলে ভাব দেয়ার পর দেশটিতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। করোনা মহামারী শুরু হওয়ার পরে দ্রুত আক্রান্ত দেশগুলোর মধ্যে অন্যতম ইরান। এর আগে ৪ এপ্রিল একদিনে সবচেয়ে বেশি মৃত্যু রেকর্ড করা হয়। তখন মৃত্যুর সংখ্যা ছিল ১৫৮ জন।

এর আগে শনিবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি করোনা মোকাবেলায় কড়া বিধিনিষেধ আরোপ করেছেন। যেসব ইরানি চাকরি ও কর্মস্থলে মাস্ক পরিধান করবেন না তাদেরকে স্বাস্থ্যবিধি অনুযায়ী এক সপ্তাহ আটক রাখা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us