শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

মারিওপোল শহরে নতুন যুদ্ধবিরতি

Reporter Name
  • রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ২৫৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের মারিওপোল শহরে নতুন করে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। এর আগে গতকালও শহরটিতে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল।

স্থানীয় সময় রবিবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত শহরটিতে সাময়িক যুদ্ধবিরতি দেওয়া হয়েছে বলে শহর কর্তৃপক্ষ জানিয়েছে।

দুপুর ১২টা থেকে বেসামরিক নাগরিকদের নির্দিষ্ট রুটে মারিওপোল থেকে সরিয়ে নেওয়া যাবে।

শনিবার সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা হলেও নতুন করে বোমা হামলা শুরুর জেরে তা স্থগিত হয়ে যায়।

মারিওপোল শহরের কর্মকর্তারা জানিয়েছেন, শহরটির বেসামরিক নাগরিকরা তিন স্থান থেকে বাসে করে জাপোরিঝিয়া শহরে যেতে পারবেন। মানবিক করিডর তৈরি করে এই রুটটি গতকালও ব্যবহার করার পরিকল্পনা ছিল।

সিটি কাউন্সিল বলেছে, ব্যক্তিগত গাড়ি নিয়েও মানবিক করিডর ব্যবহার করে জাপোরিঝিয়ায় যাওয়া যাবে। তবে রেড ক্রসের নেতৃত্বে কাফেলায় বাসের পেছনে ব্যক্তিগত গাড়ি চালাতে বলা হয়েছে। এ সময় চালকদের তাদের গাড়ির সব আসন পূরণ করার কথাও বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us