শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো ফ্রান্স

Reporter Name
  • মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ফ্রান্সের এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরুর আগে এ ঘোষণা আসে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক ভিডিও বার্তায় জানান, আল-আকসা অঞ্চলে শান্তিপূর্ণভাবে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নই ফ্রান্সের প্রধান দাবি। তিনি বলেন, “আমরা চাই, পাশাপাশি দুটি রাষ্ট্র টিকে থাকুক— একটি ইসরায়েল, যা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে, এবং অপরটি ফিলিস্তিন, যা ইসরায়েলকে স্বীকৃতি দেবে।”

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক পরিস্থিতি বিশেষ করে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষাপটে ফ্রান্সের এই ঘোষণা নতুন মাত্রা যোগ করেছে। একইদিন ভোর থেকে ইসরায়েলের ধারাবাহিক হামলায় গাজায় অন্তত ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ৩০ জনই গাজা শহরের বাসিন্দা।

প্রসঙ্গত, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ মিলনায়তনে শুরু হয়েছে বৈশ্বিক সম্মেলন। এর আয়োজক দেশ ফ্রান্স ও সৌদি আরব। ফ্রান্সের আগে আন্দোরা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, মনাকো, যুক্তরাজ্য, কানাডা এবং সান মারিনোসহ একাধিক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এর ফলে ফিলিস্তিন প্রশ্নে আন্তর্জাতিক সমর্থন আরও শক্তিশালী হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us