শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ক্লিনিক্যাল ট্রায়ালে যাচ্ছে চীনের তৈরি মাংকিপক্স ভ্যাকসিন

Reporter Name
  • বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৯ বার পড়া হয়েছে

ইন্টারন্যাশনাল ডেস্ক: চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি মাংকিপক্সের (এমপক্স) একটি ভ্যাকসিনকে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দিয়েছে চীনের শীর্ষ ওষুধ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ। মারাত্মক প্রাণঘাতী এ রোগের বিরুদ্ধে লড়াই করতে চীনের প্রথম পরীক্ষামূলক টিকা হতে চলেছে এটি। সোমবার (১০ সেপ্টেম্বর) সিনোফার্মের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে এ খবর।

বিবৃতিতে বলা হয়, শাংহাই ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস দ্বারা তৈরি এবং সিনোফার্ম দ্বারা প্রয়োগকৃত ভ্যাকসিনটি এমপক্স সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

চীনে একটি ভ্যাকসিন সাধারণত বাজারে আসার অনুমোদন পাওয়ার আগে ক্লিনিক্যাল ট্রায়ালের তিনটি ধাপের মধ্য দিয়ে যায়। প্রক্রিয়াটি কয়েক বছর, এমনকি কয়েক দশকও সময় নিতে পারে। তবে চীনের শীর্ষ ওষুধ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ন্যাশনাল মেডিকেল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন জরুরি প্রয়োজনে কিছু ভ্যাকসিনের পরীক্ষার গতি বাড়ানোর ব্যবস্থাও রেখেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us