শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

আবারও আগের অবস্থায় ফিরে যাচ্ছে কাতার

Reporter Name
  • শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৫২ বার পড়া হয়েছে

সৌদি আরবের নেতৃত্বাধীন মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে কাতারের বিরোধের অবসান ঘটতে চলছে। সৌদি আরবসহ ওই দেশগুলো প্রায় তিন বছর আগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। একই সঙ্গে তারা আকাশপথ, জলপথ ও স্থলপথে অবরোধ আরোপ করে।

দৃশ্যত, সেই অবস্থার অবসান হতে চলেছে। বিভিন্ন সূত্র মতে, এ নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা হয়েছে। তারা সবাই সমস্যা সমাধানে রাজি হয়েছেন। এখন শুধু এ নিয়ে চুক্তি স্বাক্ষরের অপেক্ষা। তারপরই কাতার আবার আগের অবস্থায় ফিরে যাবে। খবর রয়টার্স।

 

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই জারেড কুশনারের সৌদি আরব ও কাতার সফরের পর দৃশ্যপট দ্রুত পাল্টাতে শুরু করে। বলা হয়, কাতার সঙ্কটের সমাধান করার মিশন নিয়ে কুশনার এই সফরে এসেছিলেন। এরপর কাতারের সঙ্গে বিরোধ নিষ্পত্তির অগ্রগতির ঘোষণা দেয় কুয়েত।

শুক্রবার কাতারের সঙ্গে আরব দেশগুলোর সংকট শেষের দিকে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। ইতালিতে ভূমধ্যসাগরীয় দেশগুলোর মধ্যে এক বৈঠকের আয়োজন করা হয়। বাৎসরিক এই বৈঠকে প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, ‘গত কয়েকদিনে আমরা বেশ কিছু উল্লেখযোগ্য অগ্রগতি সম্পন্ন করেছি।’

উল্লে­খ্য, সৌদি আরব, সংযুুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর যখন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তাদের সঙ্গে সব রকম ব্যবসা ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। বিভিন্ন অবরোধের কারণে তারা বিপাকে পড়ে যায়। তবে ওই সময় বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় তুরস্ক। ওই সময় মধ্যপ্রাচ্যের এ দেশটিতে পণ্য রফতানি ও সামরিক সহায়তাসহ বিভিন্নমুখী সহায়তায় এগিয়ে আসেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। এর ফলে অবরোধ কার্যত কাতারকে খুব বেশি সমস্যায় ফেলেনি।

যুক্তরাষ্ট্র ও কুয়েতের মধ্যস্থতা

এদিকে সৌদি-কাতার সঙ্কট সমাধানের জন্য এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও কুয়েত।  তারই অংশ হিসেবে বুধবার দোহা’য় আলোচনায় বসেন জারেড কুশনার। তিনি বৈঠক করেন সৌদি আরবেও।

এরপর ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোমে এক কনফারেন্সে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সাউদ বলেন, কুয়েতের অব্যাহত তৎপরতার অংশ হিসেবে গত কয়েকটি দিনে আমরা উল্লে­খযোগ্য অগ্রগতি করতে পেরেছি।  এতে সমর্থন থাকার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ। আমরা আশা করি, এর ফলে চূড়ান্ত একটি চুক্তি করতে পারবো আমরা এবং তা খুব তাড়াতাড়িই। আমি আরো বলতে পারি যে, আমি আশাবাদী এই বিরোধে জড়িত সব দেশের মধ্যেই আমরা একটি চূড়ান্ত চুক্তির কাছাকাছি।

ওয়াশিংটনের একটি সূত্র জানিয়েছে, সব পক্ষের মধ্যে একটি চুক্তিতে পৌঁছা গেছে। তা আগামী দু’এক সপ্তাহের মধ্যে স্বাক্ষরিত হতে পারে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us