শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

যুক্তরাজ্যে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ইউনিস, উচ্চ সতর্কতা জারি

Reporter Name
  • শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯০ বার পড়া হয়েছে

নিউজ  ডেস্কঃ 

যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় ডুডলির তাণ্ডবের এক সপ্তাহের মাথায় ঘূর্ণিঝড় ইউনিস আঘাত হানতে যাচ্ছে। ইতিমধ্যে দেশটিতে বেশ কয়েকটি আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। ডেভন, কর্নওয়াল, সামারসেট ও সাউথ ওয়েলসের উপকূলীয় এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। লন্ডন এবং ইংল্যান্ডের পূর্ব ও দক্ষিণ-পূর্ব এলাকায়ও জারি হয়েছে উচ্চ বিপৎসংকেত। স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ সতর্কতা বলবৎ থাকবে। যুক্তরাজ্যে আবহাওয়া দপ্তরের উচ্চ সতর্কতা জারির ঘটনা বিরল। এর মানে হলো ঘূর্ণিঝড়ের কারণে ঘরের ছাদ বাতাসে উড়ে যেতে পারে, গাছপালা শিকড়সহ উপড়ে পড়তে পারে এবং বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। এ সতর্কতার মধ্য দিয়ে আরও আভাস দেওয়া হয়, ধ্বংসাবশেষগুলো বাতাসে উড়তে পারে এবং সেগুলোর আঘাতে প্রাণহানিও ঘটতে পারে।

এ ছাড়া স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড ও নর্দার্ন ইংল্যান্ডে তুষারপাতজনিত হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আর মিডল্যান্ডস, উত্তর-পূর্ব ইংল্যান্ড, দক্ষিণ-পূর্ব ইংল্যান্ড, ওয়েলস ও ওয়েস্ট মিডল্যান্ডসের কিছু অংশে ঝোড়ো বাতাসজনিত হলুদ সতর্কতা দেওয়া হয়েছে।

ঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে বিভিন্ন এলাকার বাসিন্দাদের নিজ নিজ ঘরের দরজা-জানালা বন্ধ রাখতে এবং গ্যারেজ থেকে গাড়ি বের না করতে বলা হয়েছে। সম্ভব হলে গাছপালা ও দেয়াল থেকে দূরে থাকারও পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

ঝোড়ো বাতাসের কারণে আজ কর্নওয়াল, ডেভন, সামারসেট ও ব্রিস্টলে কয়েক শ স্কুল বন্ধ রাখা হয়েছে। ওয়েলসের প্রায় সব কটি কাউন্সিল জানিয়েছে, শুক্রবার তাদের স্কুলগুলো বন্ধ থাকবে। এদিন ওয়েলসের কিছু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও বন্ধ থাকতে পারে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউনিসকে গত তিন দশকে যুক্তরাজ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় বলে মনে করা হচ্ছে।

বিবিসির আবহাওয়াবিদ বেন রিচ বলেছেন, ইউনিসের কারণে বিপুল ক্ষয়ক্ষতি এবং উপকূলীয় এলাকায় বন্যা হওয়ার আশঙ্কা করছেন তিনি। তবে এ ঘূর্ণিঝড় কতটা ভয়ংকর হবে, তা সুনির্দিষ্টভাবে বলা অসম্ভব বলে উল্লেখ করেছেন তিনি।

সরকারি একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, তারা ইউনিসকে হালকাভাবে নিচ্ছে না। ঘূর্ণিঝড়-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us