শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

৩ বছরের বিরোধ নিষ্পত্তিতে চুক্তিতে যাচ্ছে সৌদি ও কাতার

Reporter Name
  • বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৩৪২ বার পড়া হয়েছে

তিন বছরেরও বেশি সময় ধরে চলমান বিরোধ নিস্পত্তিতে চুক্তির দ্বারপ্রান্তে উপসাগরীয় দেশ সৌদি আরব ও কাতার। সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

জানুয়ারিতে হোয়াইট হাউজ ত্যাগ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগেই উপসাগরীয় দুই দেশের মধ্যকার দ্বন্দ্ব নিরসনের উদ্যোগ নিয়েছেন ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জেরাড কুশনার।

 

চলতি সপ্তাহের শুরুতে রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেছিলেন কুশনার। বুধবার মধ্যপ্রাচ্য মিশন শেষে তিনি যুক্তরাষ্ট্র ফিরে গেছেন।

মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, কুশনারের সঙ্গে মোহাম্মদ ও শেখ তামিমের আলোচনার কেন্দ্রে ছিল সৌদি আকাশসীমা ব্যবহার করে কাতারি বিমান যাতে সংযুক্ত আরব আমিরাতে যাতায়াতের বিষয়টি। তবে প্রাথমিকভাবে একটি চুক্তিতে পৌঁছার ব্যাপারেও আলোচনা হয়েছে।

২০১৭ সালে সৌদির নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর নিষেধাজ্ঞা আরোপ করেছিলে কাতারের ওপর। সৌদি ছাড়া তিন দেশ কাতারের ওপর থেকে অবরোধ বা নিষেধাজ্ঞা অপসারনের ব্যাপারে তাদের শর্ত শিথিল করেছে। সম্প্রতি সৌদি আরবও সংকট নিরসনে একটি সাধারণ ভিত্তি খুঁজছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us