শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ব্রিটেনে আপাতত ভ্যাকসিনের ৪র্থ ডোজের প্রয়োজন নেই: বিশেষজ্ঞদের অভিমত

Reporter Name
  • রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ২৭২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ এখনই কোভিড ভ্যাকসিনের ৪র্থ ডোজ গ্রহণের প্রয়োজন নেই বলে মনে করছেন ব্রিটিশ বিশেষজ্ঞরা। কারণ, বুস্টার ডোজই এখন মানুষকে গুরুতর অসুস্থ হওয়া থেকে রক্ষা করছে। প্রবীণদের মধ্যে ওমিক্রনের প্রভাব নিয়ে করা গবেষণায় এমন ইতিবাচক ফলাফল পেয়েছেন তারা।

বৃটেনের হেলথ সিকিউরিটি এজেন্সির তথ্য বলছে, বুস্টার ডোজ প্রদানের ৩ মাস পার হয়েছে। এখনো ৬৫ বছরের বেশি বয়স্কদের মধ্যে হাসপাতালে ভর্তির ক্ষেত্রে ৯০ শতাংশ সুরক্ষা দিচ্ছে এটি। মাঝারি মাত্রার উপসর্গও ৩০ শতাংশ হ্রাস পেয়েছে গত ৩ মাসে। তাই যারা দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছে তাদের শীগগিরই তৃতীয় ডোজ নেয়ার আহ্বান জানানো হয়েছে।

বিবিসির খবরে জানানো হয়, দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করলে ৩ মাসের মাথায় সুরক্ষার মাত্রা কমে ৭০ শতাংশে নেমে আসে।

৬ মাসের মাথায় এটি কমে হয় ৫০ শতাংশ। তাই এখন তৃতীয় ডোজ দেয়াকে প্রাধান্য দিয়ে নীতি নির্ধারণ করছে বৃটেনের জয়েন্ট কমিটি অন ভ্যাকসিনেশন এন্ড ইমিউনাইজেশন। ইসরাইলের মতো অনেক দেশই যদিও ৪র্থ ডোজ প্রদান শুরু করেছে।

ওমিক্রন থেকে নাগরিকদের সুরক্ষিত করতেই এই পদক্ষেপ নিয়েছে দেশটি। ইসরাইল জানিয়েছে, ৪র্থ ডোজ প্রদানের পর দেহে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে। উল্লেখ্য, ব্রিটেনে এখন পর্যন্ত ৩ কোটি ৫০ লাখ মানুষকে বুস্টার ডোজ দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us