শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

কোভিড মোকাবেলায় ’প্ল্যান বি’তেই ভরসা রাখছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

Reporter Name
  • মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ২৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ কোভিড পরিস্থিতি মোকাবেলায় প্ল্যান বি মেনেই চলবে ইংল্যান্ড। এমনটাই জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আইলেসবেরির এক ভ্যাকসিন কেন্দ্র প্রদর্শনকালে তিনি আরও বলেন, মহামারি শেষ হয়ে গেছে ভাবা হবে ‘মূর্খতা’। প্ল্যান বি অনুযায়ী বৃটেনে ক্ষেত্র বিশেষে বাধ্যতামূলক মাস্ক পরিধান, সম্ভব হলে বাড়িতে বসে অফিস করা এবং নির্দিষ্ট ভেন্যুতে কোভিড পাস ব্যবহার চালু রয়েছে। দেশের কোভিড পরিস্থিতি বিবেচনায় নির্দেশনায় পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বরিস। তবে এর আগে প্ল্যান বি’তেই ভরসা রাখছেন তিনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী সাবধান করে বলেন, সামনের সপ্তাহগুলোতে এনএইচএসের উপরে চাপ বাড়তে যাচ্ছে। দেশটিতে ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পরায় মানুষের হাসপাতালে ভর্তির হার বাড়ছে।
তবে ওমিক্রন ভ্যারিয়েন্ট তুলনামূলক মৃদু উপসর্গ প্রদর্শন করছে বলেও জানান বরিস জনসন। তিনি সবাইকে ভ্যাকসিনের বুস্টার ডোজ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, এখনো ২০ লাখ বুস্টার ডোজ মজুদ আছে। কোভিডে আক্রান্ত হয়ে যারা আইসিইউতে গেছেন তাদের বেশিরভাগই বুস্টার ডোজ নেননি।
এদিকে স্কুলগুলোতে মাস্ক পরার উপরে জোর দিয়েছেন বরিস জনসন। তিনি বলেন, ক্লাসরুমে মাস্ক পরার বিষয়টি তারও পছন্দ না, তবে এটি সংক্রমণের গতি কমায় বলে প্রমাণ রয়েছে। তবে প্রয়োজনের বাইরে একদিনও মাস্ক পরা বাধ্যতামূলক রাখা হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।
কোভিড আইসোলেশনের সময় কমানো নিয়ে প্রধানমন্ত্রী বলেন, আক্রান্তের পর কতদিন পর্যন্ত মানুষের দেহে ভাইরাস থাকে তা জানার চেষ্টা করছে সরকার। যদি দেখা যায় আইসোলেশনের সময় কমালে ভাইরাস ছড়ানোর ঝুঁকি থাকছে না, তাহলে কমিয়ে আনা হবে। কিন্তু বরিস জনসন আরও যুক্ত করেন যে, তারা কোনোভাবেই ভাইরাস আক্রান্ত ব্যাক্তিকে বাইরে ছেড়ে দিতে চান না।  বর্তমানে ইংল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডে কোভিড টেস্টের ফলাফল নেগেটিভ এলে ৭ দিনের মাথায় আইসোলেশন শেষ করা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us