শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

কানাডায় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ছাড়াল

Reporter Name
  • শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৩২৭ বার পড়া হয়েছে

শীত বাড়ার সঙ্গে সঙ্গে কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৩ হাজার ৯৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ১১ হাজার ৭ শত ৯৯ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৮০ হাজার  ৯ শত ২৩ জন।

কানাডার প্রধান চারটি প্রদেশ অন্টারিও, বৃটিশ কলম্বিয়া, আলবার্টা এবং কুইবেকে ভয়বহ বিস্তার ঘটেছে এ মহামারীর। আর করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে হাসপাতাল ও নিবিড় পরিচর্যা কেন্দ্রে ব্যাপক হারে চাপ পড়ছে।

 

কানাডার সবচেয়ে বড় অনুষ্ঠান বড়দিনের এখনো এক মাস বাকি। কানাডার বিভিন্ন প্রদেশের প্রিমিয়াররা ঝাঁপিয়ে পড়ছেন কিভাবে কানাডিয়ানদের স্বাস্থ্যব্যবস্থা সুশৃংখল নিয়ন্ত্রণ এবং ছুটির উপভোগ্য সময়গুলোতে ভারসাম্য তৈরি করা যায়।

কানাডার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডা. থেরেসা ট্যাম বলেছেন, মহামারী চলাকালীন ছুটির মৌসুমে সংক্রমণ ঝুঁকি কমাতে কার্যকর উপায় হল সামাজিক দূরত্ব মেনে চলা এবং প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে না যাওয়া।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, কানাডিয়ানরা ২০২১ সালের গোড়ার দিকে প্রথম ডোজ কোভিড-১৯ টিকা পেতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us