শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

কোরআনে প্রতিবন্ধীর সম্মান

Reporter Name
  • শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৩৬৪ বার পড়া হয়েছে

মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বিশ্বজনীন ধর্মের নাম ইসলাম। যে ধর্মে যে কোনো যুগের যাবতীয় সমস্যার সমাধান ও দিকনির্দেশনা দেয়া হয়েছে।

ইসলামের দৃষ্টিতে সব মানুষ সমান। ইমান ও তাকওয়া হচ্ছে মানুষের মর্যাদার মানদণ্ড। যে যত বেশি মুত্তাকি, আল্লাহ তাকে তত ভালোবাসেন। মানুষ আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব। ইসলাম উঁচু-নিচু, সাদা-কালো, ধনী-গরিব, ছোট-বড় সবার অধিকার নিশ্চিত করেছে।

শুধু মানুষ নয় বরং সৃষ্টির সব স্তরের সম্ভাব্য সব ধরনের বৈষম্য ও ভেদাভেদ দূর করে ভারসাম্যপূর্ণ জীবনের এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছে।

আল্লাহতায়ালা মানুষকে জ্ঞান এবং বিবেক দিয়েছেন। আমরা আল্লাহর সেই সৃষ্টির মধ্যে কিছু কিছু সৃষ্টিকে অস্বাভাবিকও দেখতে পাই। এ অস্বাভাবিক সৃষ্টির রহস্য হল বান্দা যেন বুঝতে পারে, তিনি স্বাভাবিক সুন্দর সৃষ্টির পাশাপাশি ব্যতিক্রমও করতে সক্ষম।

এভাবে আল্লাহ যাকে বিপদাপদ থেকে নিরাপদ রাখেন; সে যেন আল্লাহর দয়া ও করুণার কথা ভেবে কৃতজ্ঞতা প্রকাশ করে। আল্লাহ চাইলে তার ক্ষেত্রেও তেমন করতে পারতেন। এক্ষেত্রে বিশেষভাবে প্রতিবন্ধীদের কথা বলা যায়, যারা পদে পদে চরম লাঞ্ছনা, গঞ্জনা ও বঞ্চনার মধ্যে দুর্বিষহ জীবন কাটায়।

এমন ব্যক্তিকে আল্লাহতায়ালা এ সমস্যার বিনিময়ে তাঁর সন্তুষ্টি, দয়া, ক্ষমা ও জান্নাত দিতে চান।

তিরমিজি শরিফে বর্ণিত হাদিসে কুদসিতে আল্লাহতায়ালা বলেন, ‘আমি যার প্রিয় চোখ নিয়ে নিই, অতঃপর সে ধৈর্য ধারণ করে এবং নেকির আশা করে; আমি তার জন্য এর বিনিময়ে জান্নাত ছাড়া অন্য কিছুতে সন্তুষ্ট হই না’ (হাদিস নং-১৯৫৯)।

আভিধানিক অর্থে প্রতিবন্ধী হচ্ছে- দৈহিক শক্তির একান্ত অভাব বা অঙ্গহানির কারণে যারা আশৈশব বাধাপ্রাপ্ত, মূক, বধির ও অন্ধ প্রভৃতি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us